শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

২৪ ঘণ্টায় সুস্থ ৭০ শতাংশের বেশি করোনা রোগী

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০
  • ৭৪৬ Time View

রাজধানীসহ সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতাল ও বাসায় চিকিৎসা নেয়া রোগীদের সুস্থতার হার আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ রোগীর সংখ্যা দুই হাজার ৭৪৬ জন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৫৫৯ জনের নমুনা পরীক্ষা করে ১ হাজার ৮৯২ জনের শনাক্ত করা হয়েছে। নমুনা পরীক্ষা ও শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭০ দশমিক ১৪ শতাংশ। এ নিয়ে সুস্থ হয়ে উঠা রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩৩ হাজার ৫৫০ জনে।

দেশের ৮ বিভাগের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ সংখ্যক ১ হাজার ৪৬২ জন এবং সর্বনিম্ন ময়মনসিংহ বিভাগে মাত্র ৩৩ জন সুস্থ হয়েছে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠা অন্যান্য ছয়টি বিভাগের মোট রোগীদের মধ্যে চট্টগ্রাম বিভাগে ২৪০ জন, রংপুর বিভাগে ১৯৮ জন, খুলনা বিভাগে ৩০৩ জন, বরিশাল বিভাগে ৭৬ জন, রাজশাহী বিভাগে ৩০০ জন এবং সিলেট বিভাগে ১৩৪ জন সুস্থ হয়েছেন।

উল্লেখ্য, সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৪১ জন মারা গেছেন। এর মধ্যে পুরুষ ৩১ জন ও নারী ১০ জন। ৪১ জনের সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ হাজার ৬৩৪ জনে। আর শনাক্ত রোগীর সংখ্যা ৩ লাখ ৩২ হাজার ৯৭০ জনে দাঁড়িয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin