সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিককে কনডেম সেলে রাখার অভিযোগে লিগ্যাল নোটিশ, ২৪ ঘণ্টার মধ্যে স্থানান্তর না হলে হাইকোর্টে রিট হরিপুরে পরীক্ষায় ফেলকরে ছাত্রের আত্মহত্যা তথ্য অধিদপ্তর শুধু মাইকিং অধিদপ্তরে পরিনত হয়েছে – সাংবাদিকদের একক অধিদপ্তরে রূপান্তরের দাবি সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে কুমিল্লায় বিক্ষোভ-মানববন্ধন, সাগর-রুনী হত্যার বিচারও দাবি ঝিনাইদহে আটক সাংবাদিক অরিত্র কুন্ডুসহ দুই জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি, কনডেম সেলে রাখার অভিযোগ ঝিনাইদহের সাংবাদিক অরিত্র কুন্ডুসহ দুই জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি – জামিন না মঞ্জুর রায়পুরে প্রতারণার অভিযোগে চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশে মামলা – জামিন পেলেন দুই সম্পাদক বন্ধু মিলনমেলা ও স্মৃতিচারণ অনুষ্ঠান

বন্ধু মিলনমেলা ও স্মৃতিচারণ অনুষ্ঠান

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ৩০ Time View

প্রেস বিজ্ঞপ্তি : শৈশব-কৈশোরের স্মৃতিচারণে আবেগঘন মিলনমেলা, দেশে-বিদেশে ছড়িয়ে থাকা বন্ধুদের এক মেলবন্ধন ঢাকা, ২৪ অক্টোবর ২০২৬:

মঙ্গলকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১৯৭০ ও ১৯৮০-এর দশকের প্রাক্তন ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বন্ধু মিলনমেলা ও স্মৃতিচারণ অনুষ্ঠান গত ২৪ অক্টোবর ২০২৬, শনিবার, ঢাকার ধানমন্ডিতে অবস্থিত ফোর সিজন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। শৈশব, কৈশোর ও যৌবনের সোনালি দিনগুলোর স্মৃতিচারণ, পুরোনো বন্ধুত্বের পুনর্মিলন এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যয়ে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। তাঁদের অনেকেই বর্তমানে দেশ-বিদেশে প্রতিষ্ঠিত ব্যবসায়ী, অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ কর্মকর্তা, লেখক, সমাজসেবক ও বিভিন্ন পেশায় নিয়োজিত বিশিষ্ট ব্যক্তি।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে মিশিগান, যুক্তরাষ্ট্র থেকে ভিডিও কলের মাধ্যমে সরাসরি বক্তব্য দেন মঙ্গলকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন স্বনামধন্য প্রধান শিক্ষক ড. শশাঙ্ক দাস গুপ্ত, যিনি রতন বাবু নামে সুপরিচিত। তিনি অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন এবং প্রাক্তন শিক্ষার্থীদের এমন উদ্যোগের প্রতি শুভকামনা জানান।

অনুষ্ঠানে কানাডার টরন্টো থেকে কাজী হাসান ইমাম পারভেজ ও কাজী বদরুল ইসলাম, জাপান থেকে এম. আকরাম আলমগীর, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র থেকে হাফিজ আহমেদ এবং লন্ডন, যুক্তরাজ্য থেকে ড. অর্জুন দে বক্তব্য দেন। তাঁদের বক্তব্যে উঠে আসে স্কুল জীবনের নানা স্মৃতি, বন্ধুত্বের অমলিন বন্ধন এবং দীর্ঘদিন পর একত্রিত হওয়ার আনন্দ ও আবেগ।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল লন্ডন প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী, ব্রিটিশ রাজনীতিবিদ ও একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থার চেয়ারম্যান জাহাঙ্গীর ফিরোজের সশরীরে উপস্থিতি। তাঁর অংশগ্রহণ অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে।

অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনা করেন বিশিষ্ট ব্যবসায়ী, লেখক ও কলামিস্ট সন্তোষ চন্দ্রনাথ। অনুষ্ঠানের মূল আদর্শ, উদ্দেশ্য ও লক্ষ্য তুলে ধরেন বিশিষ্ট লেখক ও সমাজসেবক মোহাম্মদ হোসেন খন্দকার। বক্তারা পুরোনো বন্ধুত্বের বন্ধন অটুট রাখা, পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে স্কুল জীবনের মূল্যবোধ ও স্মৃতিকে তুলে ধরার গুরুত্বের ওপর আলোকপাত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সর্বজনাব ইব্রাহিম বাহার, মাহবুবুল হক, নাসির উদ্দিন, ফয়েজ উল্লাহ, প্রকৌশলী মোতাহের হোসেন, নুর আহমেদ, সালাউদ্দিন সেলিম, জালাল উদ্দিন, আবু তালেবসহ স্কুলের আরও অনেক প্রাক্তন শিক্ষার্থী। অনুষ্ঠানে আগত অতিথিদের মধ্যে অনেকেই তাদের সহ সহধর্মিনী সহ অংশগ্রহণ করেন। তাদের মধ্যে সেলিনা আক্তার, ডা: প্রিয়াঙ্কা দত্ত ও শিবানী প্রভা নাথ অন্যতম।

অনুষ্ঠানটি ছিল কেবল একটি পুনর্মিলন নয়; বরং সময়ের ব্যবধান, ভৌগোলিক দূরত্ব ও জীবনের নানা ব্যস্ততাকে পেছনে ফেলে শৈশব-কৈশোরের বন্ধুত্বকে নতুন করে আবিষ্কারের এক আবেগঘন আয়োজন। দীর্ঘদিন পর বন্ধুদের একত্রিত হওয়া, পুরোনো দিনের স্মৃতিচারণ এবং পারস্পরিক খোঁজখবর বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানে সৃষ্টি হয় আন্তরিকতা, আনন্দ ও নস্টালজিয়ায় ভরা এক অনন্য পরিবেশ।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে মঙ্গলকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সম্প্রীতি ও সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় হবে এবং ভবিষ্যতেও এ ধরনের মিলনমেলার ধারাবাহিকতা বজায় থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin