
স্টাফ রিপোর্টার : লক্ষ্মীপুরের রায়পুরে জমি কেনাবেচার বায়না চুক্তি নিয়ে প্রতারণা ও ৫০ লাখ টাকা লেনদেনের ক্ষতির অভিযোগে চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন লক্ষ্মীপুর জেলা আদালত। বুধবার (২৮ অক্টোবর) আদালত এ আদেশ দেন বলে জানা গেছে।
মামলার অভিযোগে মুহাম্মদ মোজাম্মেল হোসাইন, তাঁর স্ত্রী জুথি আক্তার, ইউসুফ আলী ও আবু তাহেরের নাম উল্লেখ করা হয়েছে।
মামলার বাদীর দাবি, জমি ও ভবনের অংশ কেনার জন্য বায়না চুক্তি সম্পাদনের উদ্যোগ নেওয়া হয়। এ জন্য স্বর্ণ বিক্রি, স্বর্ণ বন্ধক এবং আত্মীয়স্বজনের কাছ থেকে অর্থ সংগ্রহ করে মোট ৫০ লাখ টাকা জোগাড় করা হয় এবং পরবর্তী সময়ে জমি বিক্রি ও বায়না চুক্তি নিবন্ধন করতে আসে, কিন্তু খাজনা রসিদ না থাকায় সেটি পরবর্তী তারিখে বায়না রেজিস্ট্রার করার কথা হয়, কিন্তু পরবর্তী তারিখে আবু তাহের ফোন দিয়ে জানা তারা আসবে না, জমি দিবে না।এবং
তারা মোবাইল নাম্বার ব্লক করে দেয়।
এ ঘটনায় আদালতে মামলা দায়েরের পর পুলিশি প্রতিবেদন দাখিল করা হয়। পরবর্তী সময়ে ২৮ অক্টোবর বুধবার বিজ্ঞ আদালত অভিযুক্ত চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।