সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিককে কনডেম সেলে রাখার অভিযোগে লিগ্যাল নোটিশ, ২৪ ঘণ্টার মধ্যে স্থানান্তর না হলে হাইকোর্টে রিট হরিপুরে পরীক্ষায় ফেলকরে ছাত্রের আত্মহত্যা তথ্য অধিদপ্তর শুধু মাইকিং অধিদপ্তরে পরিনত হয়েছে – সাংবাদিকদের একক অধিদপ্তরে রূপান্তরের দাবি সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে কুমিল্লায় বিক্ষোভ-মানববন্ধন, সাগর-রুনী হত্যার বিচারও দাবি ঝিনাইদহে আটক সাংবাদিক অরিত্র কুন্ডুসহ দুই জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি, কনডেম সেলে রাখার অভিযোগ ঝিনাইদহের সাংবাদিক অরিত্র কুন্ডুসহ দুই জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি – জামিন না মঞ্জুর রায়পুরে প্রতারণার অভিযোগে চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশে মামলা – জামিন পেলেন দুই সম্পাদক বন্ধু মিলনমেলা ও স্মৃতিচারণ অনুষ্ঠান

নওগাঁর মহাদেবপুরে পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশ’র আঞ্চলিক ভবন উদ্বোধন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৯১ Time View

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে বেসরকারী সংস্থা পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশ এর আঞ্চলিক ভবন উদ্বোধন করা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে উপজেলার নওহাটা মোড় (বাগধানা)এলাকায় বেসরকারী সংস্থা পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশ এর নিজস্ব অর্থায়নে এ আঞ্চলিক ভবন উদ্বোধন করা হয়।

এসময় পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশ এর উপ-পরিচালক মনসুর আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংস্থার সভাপতি জনাব এ.এস.এ মুইজ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংস্থার মহাসচিব অধ্যাপক ডাঃ মোঃ সিরাজুল ইসলাম।

পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশ এর সহ-সভাপতি অধ্যাপক হোসনে আরা এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুস সামাদ মিয়া,সরোয়ার হোসেন,হারুন-অর রশীদ,মোল্লা আজাদুল হক,খালেদুর রহমান,আয়ুব আলী এবং কামাল হোসেন প্রমূখ।

এসময় প্রধান অতিথি এ.এস.এ মুইজ বলেন, পল্লী শিশু ফাউন্ডেশন সব সময় প্রান্তিক মানুষের কল্যানে কাজ করে যাচ্ছে । এবার নিজস্ব ভবনের মাধ্যমে ফাউন্ডেশনের কার্যক্রম আরো বেগবান হবে বলে তিনি প্রত্যয় ব্যাক্ত করেন। অপরদিকে বিশেষ অতিথি অধ্যাপক ডাঃ মোঃ সিরাজুল ইসলাম বলেন, আগামীতে তৃনমুললের মানুষের কল্যানে আরো বেশি কাজ করতে পল্লী শিশু ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ হাতে নেওয়া হয়েছে । তিনি মাঠ পর্যায়ে কর্মকর্তাদের নিষ্ঠা ও সততার সাথে কাজ করার তাগিদ দেন।

শেষে নতুন আঞ্চলিক ভবন উদ্বোধনের পাশাপাশি সমৃদ্ধি কর্মসূচি,শিক্ষা কার্যক্রমসহ ঋণ কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin