শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

ফুলপুরে প্রেমিকের সাথে বিয়ে না দেওয়াই দু’মাসের মাথায় চিরকুট লিখে ফাঁসিতে ঝুলে নববধূর মৃত্যু।

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ অক্টোবর, ২০২০
  • ৮৭৮ Time View

তপু রায়হান রাব্বি’ ফুলপুর-তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি: প্রেমিক ফুফাতো ভাইয়ের সাথে বিয়ে না দিয়ে অন্যত্র বিয়ে দেওয়ায় বাবার বিরুদ্ধে চিরকুট লিখে আত্মহত্যা করেছে ফারজানা খাতুন (২০) নামে এক নববধূ। এ ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ফুলপুর উপজেলার পুড়াপুটিয়া গ্রামে গত ২৫ অক্টোবর রোজ রোববার বিকালে।

জানা যায়, রবিবার দুপুরে নববধূ ফারজানা খাতুন বাবার বাড়ি থেকে তার স্বামীর বাড়িতে আসে। আসরের নামাজ পড়ে ঘরের দরজা মেরে নিজ বসত ঘরে গলাই ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

জানা গেছে, নববধূ ফারজানা খাতুন তার বাবার বাড়ি উপজেলার রামভদ্রপুর থেকে স্বামী মাহমুদ হাসানের বাড়ি একই উপজেলার পুড়াপুটিয়া গ্রামে যায় রোববার দুপুরে ।
সেখানে গিয়ে আসরের নামাজ পড়ে ভিতর থেকে ঘরের দরজা লাগিয়ে দিয়ে ফাসিঁতে ঝুলে আত্মহত্যা করেন ফারজানা। পরে খবর পেয়ে পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

স্থানীয়রা জানান, নিহতের এক ফুফাত ভাইয়ের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু ফারজানার বাবা ফজলুল হক তা মেনে নেননি এবং কথা কাটাকাটির এক পর্যায়ে ফারজানার বাবা তাকে রাস্তায় পড়ে মরতে বলেন বলে ও অভিযোগ রয়েছে। প্রেমিকের সাথে বিয়ে না দিয়ে তাকে এক পযার্যে জোড় পৃর্বক তাকে অন্যত্র বিয়ে দেওয়া হয় । এতে বিছানা রাখা চিরকুট লিখাতে তার মৃত্যুর জন্য বাবাকে দায়ী করেন। আরোও জানা যায়, প্রায় ২ মাস আগে পুড়াপুটিয়া গ্রামের ওসমান গনির ছেলে মাহমুদ হাসান (২২) এর সাথে একই উপজেলার রামভদ্রপুর গ্রামের ফজলুল হকের মেয়ে ফারজানা খাতুন এর বিয়ে হয়।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ ইমারত হোসেন গাজী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ২৬ অক্টোবর সোমবার সকালে ময়নাতদন্তের জন্যে ফারজানার লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin