তপু রায়হান রাব্বি' ফুলপুর-তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি: প্রেমিক ফুফাতো ভাইয়ের সাথে বিয়ে না দিয়ে অন্যত্র বিয়ে দেওয়ায় বাবার বিরুদ্ধে চিরকুট লিখে আত্মহত্যা করেছে ফারজানা খাতুন (২০) নামে এক নববধূ। এ ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ফুলপুর উপজেলার পুড়াপুটিয়া গ্রামে গত ২৫ অক্টোবর রোজ রোববার বিকালে।
জানা যায়, রবিবার দুপুরে নববধূ ফারজানা খাতুন বাবার বাড়ি থেকে তার স্বামীর বাড়িতে আসে। আসরের নামাজ পড়ে ঘরের দরজা মেরে নিজ বসত ঘরে গলাই ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
জানা গেছে, নববধূ ফারজানা খাতুন তার বাবার বাড়ি উপজেলার রামভদ্রপুর থেকে স্বামী মাহমুদ হাসানের বাড়ি একই উপজেলার পুড়াপুটিয়া গ্রামে যায় রোববার দুপুরে ।
সেখানে গিয়ে আসরের নামাজ পড়ে ভিতর থেকে ঘরের দরজা লাগিয়ে দিয়ে ফাসিঁতে ঝুলে আত্মহত্যা করেন ফারজানা। পরে খবর পেয়ে পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
স্থানীয়রা জানান, নিহতের এক ফুফাত ভাইয়ের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু ফারজানার বাবা ফজলুল হক তা মেনে নেননি এবং কথা কাটাকাটির এক পর্যায়ে ফারজানার বাবা তাকে রাস্তায় পড়ে মরতে বলেন বলে ও অভিযোগ রয়েছে। প্রেমিকের সাথে বিয়ে না দিয়ে তাকে এক পযার্যে জোড় পৃর্বক তাকে অন্যত্র বিয়ে দেওয়া হয় । এতে বিছানা রাখা চিরকুট লিখাতে তার মৃত্যুর জন্য বাবাকে দায়ী করেন। আরোও জানা যায়, প্রায় ২ মাস আগে পুড়াপুটিয়া গ্রামের ওসমান গনির ছেলে মাহমুদ হাসান (২২) এর সাথে একই উপজেলার রামভদ্রপুর গ্রামের ফজলুল হকের মেয়ে ফারজানা খাতুন এর বিয়ে হয়।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ ইমারত হোসেন গাজী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ২৬ অক্টোবর সোমবার সকালে ময়নাতদন্তের জন্যে ফারজানার লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ আব্বাস উদ্দিন। বার্তা সম্পাদক মুরাদুল আলম (নিশান)