সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিককে কনডেম সেলে রাখার অভিযোগে লিগ্যাল নোটিশ, ২৪ ঘণ্টার মধ্যে স্থানান্তর না হলে হাইকোর্টে রিট হরিপুরে পরীক্ষায় ফেলকরে ছাত্রের আত্মহত্যা তথ্য অধিদপ্তর শুধু মাইকিং অধিদপ্তরে পরিনত হয়েছে – সাংবাদিকদের একক অধিদপ্তরে রূপান্তরের দাবি সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে কুমিল্লায় বিক্ষোভ-মানববন্ধন, সাগর-রুনী হত্যার বিচারও দাবি ঝিনাইদহে আটক সাংবাদিক অরিত্র কুন্ডুসহ দুই জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি, কনডেম সেলে রাখার অভিযোগ ঝিনাইদহের সাংবাদিক অরিত্র কুন্ডুসহ দুই জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি – জামিন না মঞ্জুর রায়পুরে প্রতারণার অভিযোগে চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশে মামলা – জামিন পেলেন দুই সম্পাদক বন্ধু মিলনমেলা ও স্মৃতিচারণ অনুষ্ঠান

পদ বঞ্চিত নেতাদেরকে নিয়ে কাজ করবে নতুন কমিটি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১৫৭ Time View

নজির আহম্মদ, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর সদর পশ্চিম যুবদলের পদ বঞ্চিত হয়েছেন বা কাঙ্খিত পদ পাননি। তারাই বিক্ষোভ মিছিল করছেন। প্রতিবাদ জানাচ্ছেন। বিভিন্ন উশৃঙ্খল মন্তব্য করে নব গঠিত কমিটি বাতিলের দাবিও করছেন। পদবঞ্চিত হওয়ায় তারা ক্ষুব্ধ হয়েছেন। দুঃখ পেয়েছেন। যুবদল তথা বিএনপিকে বিতর্কিত করার উদ্দেশ্যে নয়। কষ্ট পাওয়ায় ওনারা এমন আচরণ করছেন। তারপরেও আমরা সবাইকে নিয়ে কাজ করবো।

সোমবার (৩ মার্চ) বিকালে লক্ষ্মীপুর সদর উপজেলা পশ্চিম যুবদলের নবগঠিত কমিটির আহ্বায়ক আবদুল মালেক এ দাবি জানান। দালাল বাজার ইউনিয়ন বিএনপির কার্যালয়ে সদর উপজেলা পশ্চিম যুবদল আয়োজিত সংবাদ সম্মেলনে কথাগুলা বলেন তিনি।

আরও বলেন, দীর্ঘদিন কমিটি না হওয়ায়। অনেকেই শীর্ষ পদের যোগ্যতা রাখে। কিন্তু সবাইকে এক কমিটির সভাপতি ও সদস্য সচিব করা সম্ভব নয়। জেলা নেতৃবৃন্দ আমাকে আহ্বায়কের দায়িত্ব দিয়েছেন। আমি দলীয় গঠনতন্ত্র অনুসরন করে সেই দায়িত্ব পালন করবো,ইনশাআল্লাহ।

আবদুল মালেক বলেন, যারা বিক্ষোভ কিংবা প্রতিবাদ জানাচ্ছেন। তাদের সঙ্গে বৈঠক করবো। আগামী দিনে উপজেলা ও ইউনিয়ন কমিটিগুলোতে তাদেরকে মূল্যায়িত করবো। তারাও দলের জন্য নিবেদিত। বিগত দিনে আমরা একত্রে স্বৈরাচার শেখ হাসিনার পতনে আন্দোলন করেছি।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পশ্চিম যুবদলের নবগঠিত কমিটির যুগ্ন আহ্বায়ক আবদুর রহমান, সদস্য বেল্লাল হোসেন, তাজ উদ্দিন কিরন, মাহফুজ পাটোয়ারী,আরিফ খান জয়, শিপন পাটোয়ারী, আল আমিন পাটোয়ারী, ইকবাল হোসেন, আবদুল হান্নানসহ যুবদলের বিপুল সংখ্যাক নেতাকর্মী।

এছাড়াও, নবাগত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করা হয়। মিছিলটি দালাল বাজার খোয়া সাগর দিঘীর পাড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

উল্লেখ্য, লক্ষ্মীপুর সদর উপজেলা পশ্চিম যুবদল সহ জেলার ১১ টি ইউনিটের কমিটি গঠন করা হয়। প্রত্যেক কমিটি সদস্য সংখ্যা ৩৫ জন। শনিবার (১ মার্চ) দুপুরে কেন্দ্রীয় যুবদলের ভেরিফাইড ফেসবুক পেইজে কমিটির সংবাদ বিজ্ঞপ্তিগুলো প্রচার করা হয়। সদর উপজেলা (পশ্চিম) যুবদলের আহ্বায়ক আব্দুল মালেক ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান ও সদস্য সচিব করা হয় জাকির হোসেনকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin