শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

বরিশালে যুগান্তর ব্যুরো প্রধানের বিরুদ্ধে মামলা : বিএমএসএফের প্রতিবাদ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৪৩৩ Time View

বিশেষ প্রতিনিধি : জনগনের ব্যবহার্য পুকুর দখলের প্রকাশিত সংবাদের জের ধরে দৈনিক যুগান্তর পত্রিকা এবং বেসরকারি টেলিভিশন এনটিভির বরিশালের ব্যুরো প্রধান আকতার ফারুক শাহীনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেন, সত্য ঘটনা লিখতে গিয়েও যদি একজন সাংবাদিককে মামলার আসামি হতে হয় তা অত্যন্ত দূ:খজনক। অবিলম্বে সাংবাদিক আকতার ফারুক শাহীনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি করা হয়েছে। বিএনপি কেন্দ্রীয় কমিটির নেতা বিলকিস আক্তার জাহান শিরিন এ মামলাটি দায়ের করেন।

বাদী ৩ জুলাই বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতোয়ালি আমলী আদালতে (সিআর নং ১৩৮৯) ৫০০/৫০১/৫০২ ধারায় মামলাটি দায়ের করেন। বাদীর বিরুদ্ধে ‘বরিশালে ১০ কোটি টাকার পুকুর দখল বিএনপি নেত্রী শিরিনের বিরুদ্ধে’ শিরোনামে গত ১১ আগস্ট ২০২৪ তারিখে একটি সংবাদ প্রকাশ করা হয়।

একটি বিশ্বস্ত সূত্রের দাবি, বাদী শিরিন যে দলিল মুলে পুকুর দখল করেছে সেই জমির বিপরীতে দুটি দলিল রয়েছে, যার একটি সৃজিত। সংশ্লিষ্ট ভূমি অফিসে রক্ষিত দলিলে শিরিন বা তার ওয়ারিশদের কোন অংশ নেই। এছাড়াও সরকারি আইন লঙ্ঘন করে পুকুরটি ভরাট করা হয়েছে, যা প্রচলিত আইনে দণ্ডনীয় অপরাধ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin