শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

নির্বাচনী আচরণ বিধি অমান্য করায় লক্ষ্মীপুর-১ আসনের নৌকার প্রার্থীকে শোকজ

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ১৭৯ Time View

নজির আহম্মদ, লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে নৌকার প্রার্থী ড. আনোয়ার খানকে প্রকাশ্যে টাকা বিতরণের অভিযোগে শোকজ করা হয়েছে।

শুক্রবার (৫ জানুয়ারি) লক্ষ্মীপুরের নির্বাচনী অনুসন্ধান কমিটি ও নোয়াখারী জেলার সিনিয়র সহকারী জজ পলাশ বর্দ্ধন স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে এ শোকজের বিষয়টি নিশ্চিত করা হয়।

এতে বলা হয়েছে, লক্ষ্মীপুর-১ এর নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে নির্বাচনী আচরণ বিধিমালা অমান্য করে নির্বাচনী প্রচারণায় কতিপয় ব্যক্তিদের মধ্যে স্বয়ং নিজেই নগদ টাকা বিতরণ করেন। ওই নগদ টাকা বিতরণ করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হচ্ছে মর্মে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) মৌখিকভাবে অভিযোগ করেন।
নগদ টাকা বিতরণের ভিডিও ক্লিপ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নির্বাচনী অনুসন্ধান কমিটির বরাবরে দাখিল করেন। আপনার এ রূপ কার্য সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০০৮ এর ৩ বিধির সুস্পষ্ট লঙ্ঘন।

এ অবস্থায় আপনার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কেন নির্বাচন কমিশনকে সুপারিশ করা হবে না সেজন্য আগামী শনিবার (৬ জানুয়ারি) সকাল ১০টার মধ্যে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালত ভবনে সশরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৯১ এ (৫)(এ) অনুচ্ছেদের ক্ষমতাবলে আপনাকে নির্দেশ দেওয়া হলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin