শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

মান্দায় পল্লী বিদ্যুৎ এর গ্রাহকদের সচেতনতা বৃদ্ধি করার লক্ষে মতবিনিময়সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ২১৪ Time View

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃক প্রতি মাসে গ্রাহকদের উপর অযৌক্তিক ভুতুড়ে (ডিমান্ড চার্জ,মিটারভাড়া ও বিবিধ) বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহকদের সচেতনতা বৃদ্ধি করার লক্ষে গণসংযোগ ও মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সন্ধ্যায় উপজেলার ৬নং মৈনম ইউনিয়নের ভোলাবাজারে এ মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।

এসময় সচেতনামূক বক্তব্য রাখেন, আসন্ন মান্দা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও পল্লী বিদ্যুতের ভূক্তভোগী গ্রাহক মনোজিৎ কুমার সরকার। এসময় পল্লী বিদ্যুতের গ্রাহক নাসির উদ্দিন, টুনু মেম্বার,আবু তালেব, মুরাদ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে গত শুক্রবার বিকেলে উপজেলার প্রসাদপুর ইউনিয়নেও এ সভা অনুষ্ঠিত হয়।

এ ব্যাপারে মনোজিৎ কুমার সরকার বলেন,মান্দা উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃক প্রতি মাসে গ্রাহকদের উপর অযৌক্তিক বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহকদের সচেতনতা করার লক্ষে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। তিনি আরও বলেন,এদেশের মালিক জনগণ। রাষ্ট্রের ধর্ম হচ্ছে জনগণের মতামতকে সন্মান করা। আর সেকারণে এই অহিংস আন্দোলনে সবাইকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান তিনি। এছাড়াও শান্তিপূর্ণ আলাপ আলোচনার মাধ্যমে ভৌতিক বিদ্যুৎ বিলের সমস্যার সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন তিনি। দাবী আদায় না হওয়া এপর্যন্ত এ আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin