শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য-পরিদর্শক অাব্দুল মতিনের মৃত্যু!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০
  • ৬৫৪ Time View

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) আব্দুল মতিন (৫২) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াই টায় মৃত্যু বরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাহি রজিউন)

মরহুম আব্দুল মতিন উপজেলার সফাপুর ইউনিয়নের মুমিনপুর গ্রামের মৃত গিয়াস উদ্দীনের ছেলে বলে জানা গেছে। মৃত্যুকালে তিনি ১ ছেলে, ১ মেয়ে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর অকাল মৃত্যুতে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাম্মদ আমিনুল ইসলাম, স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সকলে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

আগামীকাল বুধবার বেলা ১১টায় মুমিনপুর গ্রামে মরহুমের নিজ বাস ভবনে নামাজে জানাযা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বজনরা।

নিহতের পরিবারের পক্ষ থেকে সকল ধর্মপ্রাণ মুসল্লি, নিকটতম অাত্মীয় স্বজন, সহকর্মী,বন্ধু- বান্ধব, হিতাকাঙ্খি,শুভাকাঙ্ক্ষী এবং শুভানুধ্যায়ীদের যথাসময়ে জানাযা’র নামাজে অংশগ্রহণ করার জন্য অাহব্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin