মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) আব্দুল মতিন (৫২) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াই টায় মৃত্যু বরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাহি রজিউন)
মরহুম আব্দুল মতিন উপজেলার সফাপুর ইউনিয়নের মুমিনপুর গ্রামের মৃত গিয়াস উদ্দীনের ছেলে বলে জানা গেছে। মৃত্যুকালে তিনি ১ ছেলে, ১ মেয়ে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর অকাল মৃত্যুতে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাম্মদ আমিনুল ইসলাম, স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সকলে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
আগামীকাল বুধবার বেলা ১১টায় মুমিনপুর গ্রামে মরহুমের নিজ বাস ভবনে নামাজে জানাযা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বজনরা।
নিহতের পরিবারের পক্ষ থেকে সকল ধর্মপ্রাণ মুসল্লি, নিকটতম অাত্মীয় স্বজন, সহকর্মী,বন্ধু- বান্ধব, হিতাকাঙ্খি,শুভাকাঙ্ক্ষী এবং শুভানুধ্যায়ীদের যথাসময়ে জানাযা'র নামাজে অংশগ্রহণ করার জন্য অাহব্বান জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ আব্বাস উদ্দিন। বার্তা সম্পাদক মুরাদুল আলম (নিশান)