শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

নওগাঁ বিষ্ণু মূর্তিসহ মোহসিন মল্লিক বিজির হাতে আটক

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ৪৫৮ Time View

মোঃ সোহেল রানা,নওগাঁ (জেলা) প্রতিনিধি: নওগাঁ সদরে ৮কেজি ২০০ গ্রাম ওজনের ১টি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তিসহ মহসিন মুল্লিক (৪০) নামের এক সাবেক ইউপি সদস্যকে আটক করেছে নওগাঁ-১৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। মূর্তিটির আনুমানিক মূল্যে প্রায় ৪ লাখ ১০ হাজার টাকা বলে জানায় বিজিবি।

রবিবার (২৪ মার্চ) রাত ৯টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় হয় বিজিবির পক্ষ থেকে। এর আগে দুপুর ২টার দিকে শহরের ঢাকা বাসষ্ট্যান্ড এলাকায় অবস্থিত জেলা স্টেডিয়ামের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক মহসিন মুল্লিক জেলার রাণীনগর উপজেলার বরগাছা ইউনিয়নেরর শলিয়া গ্রামের সোলাইমান মল্লিকের ছেলে। তিনি স্থানীয় বরগাছা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়- দুপুরে ১৬ বিজিবির অধিনায়ক লে: কর্নেল মুহম্মদ সাদিকুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল ও নওগাঁ সদর মডেল থানার সমন্বয়ে গঠিত একটি টাস্কফোর্স দল ঢাকা বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় টহল দলের উপস্থিতি টের পেয়ে মহসিন মল্লিক পালানোর চেষ্টা করলে টহলরত সদস্যরা তাকে আটক করে।

আটকের সময় তার কাছ থেকে ৮কেজি ২০০ গ্রাম ওজনের ১টি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্যে ৪ লাখ ১০ হজার টাকা। এছাড়াও ১টি মোটরসাইকেল, ২টি মোবাইল, নগদ ১৩ হাজার ৫১০ টাকা জব্দ করা হয়।

পরবর্তীতে আটক মহসিন মল্লিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে নওগাঁ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin