শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

আসছে পূর্ণ মিলন মেঘলা জুটির গান ধন্য বলি তারে

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ২৬৯ Time View

বিনোদন রিপোর্ট : সাম্প্রতিক কালে হালের সফল জুটি পূর্ণ মিলন ও মেঘলার বেশ কয়েকটি মৌলিক গান প্রকাশ পেয়েছে, তারই ধারাবাহিকতায় এবার আসছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সুরকার প্লাবন কোরেশীর লেখা ও সুরে চমৎকার একটি মৌলিক গান। গানটির শিরোনাম ধন্য বলি তারে।

গানটির সঙ্গীত পরিচালক হিসেবে ছিলেন মোশাররফ হোসেন সেতু,খুব শিঘ্রই গানটি মেঘলা সিঙার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিও আকারে প্রকাশিত হবে।

উল্লেখ্য এর আগে এই জুটির বেশ কয়েকটি মৌলিক গান প্রকাশ পেয়েছে, সর্বমোট ৫০টি গানের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে এই জুটির, এর মধ্যে অন্যতম একটি গান ধন্য বলি তারে গানটি।

জানতে চাইলে পূর্ণ মিলন বলেন, আমাদের ৫০ টি ডুয়েট গানের প্রজেক্ট শুরু করেছি। তার মধ্যে ১০ টির মতো গান রেকর্ড হয়েছে কিছু রিলিজ হয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে. ধন্য বলি তারে, ঝাল মিষ্টি, কেমন জানি লাগে সহ আরও অনেক গান।

তিনি আরো বলেন, এর মধ্যে বেশীরভাগ গান লিখেছেন এবং সুর করেছেন শ্রদ্ধেয় প্লাবন কোরেশী দাদা। এই সমস্ত গান বিভিন্ন কোম্পানি থেকে রিলিজ হয়েছে , এবং পর্যাক্রমে সামনে আরও প্রকাশিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin