বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সঙ্গীত আমার স্বপ্ন,সঙ্গীত আমার সাধনা – সিয়াম আহমেদ হরিপুরে পুষ্টিবিষয়ক সভা অনুষ্ঠিত শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন

সঙ্গীত আমার স্বপ্ন,সঙ্গীত আমার সাধনা – সিয়াম আহমেদ

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ Time View

বিনোদন ডেস্ক: আমার ছোটবেলার স্বপ্ন ছিল একজন কন্ঠশিল্পী হবো,সেই স্বপ্নপথে আমি প্রতিনিয়তই ছুটে চলছি, আজ আমি একজন গায়ক হিসেবে নিজের পরিচিতি পেয়েছি, যতদিন বেঁচে আছি সংগীতের সাথে থাকতে চাই।

কথাগুলো সময়ের জনপ্রিয় কন্ঠশিল্পী সিয়াম আহমেদ এর,ইতিমধ্যে যিনি কভার সং ও মৌলিক গানের মাধ্যমে শ্রোতাদের মন জয় করেছেন।

সিয়াম আহমেদ এর জন্ম ও বেড়ে ওঠা কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলায়।

মাত্র ১৯ বছর বয়সে ‘আমার ছোট্ট একটা মন রে’ শিরোনামের একটি গান দিয়ে সংগীতাঙ্গনে আত্মপ্রকাশ করেন সিয়াম আহমেদ। এর আগে ছোটবেলায় স্কুল-কলেজের বিভিন্ন অনুষ্ঠানে গান করতেন তিনি,গান গেয়ে এলাকার মানুষ সহ নিজের স্কুলের ছাত্র-ছাত্রীদের মন জয় করেছেন তিনি।

পরবর্তীতে বন্ধুদের উৎসাহ উদ্দীপনায় একটি কভার গান গেয়ে ইউটিউবে আপলোড করেন তিনি, গানটি দুইদিনে প্রায় তিন মিলিয়ন ভিউ অতিক্রম করে। সেই উৎসাহ থেকে পরবর্তীতে আরো বেশ কয়েকটি কভার সং করেন তিনি। বর্তমানে গানের জনপ্রিয়তায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় তিন মিলিয়ন মানুষ তাকে অনুসরণ করছেন।

সিয়াম আহমেদের জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘তোমার চোখের মায়ায় পইরা গানটি। এছাড়া আরো বেশ কয়েকটি গান রয়েছে তার জনপ্রিয়তার লিস্টে।
খুব শীঘ্রই প্রবাসীদের নিয়ে একটি গান নিয়ে দর্শক শ্রোতাদের মাঝে হাজির হবেন এই শিল্পী। এছাড়া সামনে আরো বেশ কয়েকটি মৌলিক গান নিয়ে হাজির হবেন তিনি। এমনটাই জানিয়েছেন এই প্রতিবেদককে।

জানতে চাইলে সিয়াম আরো বলেন, ছোটবেলা থেকেই আমার গানের প্রতি ছিলো অন্যরকম ভালোলাগা, যখন স্কুলে ভর্তি হলাম প্রথম ক্লাসেই বন্ধুরা স্যারকে বলে দিলো সিয়াম গান গাইতে পারে। তখন স্যার একটি গান শুনলো এবং অনেক প্রশংসা করলেন,সেই থেকে এখনো গানের সাথে আছি।

তিনি বলেন, কভার গান করতে করতে এত দুর আসা তবে সামনেই কিছু মৌলিক গান নিয়ে আসছি, আশা করছি আমার গানগুলো সবার ভালো লাগবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin