শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

আত্রাই বাড়ী থেকে কৃষককে ডেকে নিয়ে গুণ্ডা দিয়ে পিটালেন চেয়ারম্যান নাজিমুদ্দিন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ২৩০ Time View

মোঃ শিফাত মাহমুদ ফাহিম, বিশেষ প্রতিনিধি: নওগাঁ জেলার আত্রাই উপজেলার ভোঁপাড়া গ্রামে এই নেক্কার জনক ঘটনা টি ঘটেছে গত ০৪ এপ্রিল, রোজ বৃহস্পতিবার অনুমানিক সন্ধ্যা ০৫:৩০ মিনিটে।এ বিষয়ে ভুক্তভোগী কৃষক মোঃ রশিদ আলী (৪৮),পিতা মৃত আমজাদ হোসেন বলেন, আমার বাপদাদার জমি ০২ নং ভোঁপাড়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান নাজিমুদ্দিন এর সহযোগিতায় জোর্ড়পূর্বক দখল করে খেয়ে আসছে ভোঁপাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির লোকজন।

আমি বাঁধা প্রদান ও প্রতিবাদ করায় বিষয়টি নিয়ে আমার ও আমার পরিবারের সাথে চেয়ারম্যান ও স্কুল কমিটির লোকজনদের দ্বন্দ্ব শুরু হয়।এ দ্বন্দ্ব চলে আসছে দীর্ঘ দিন যাবৎ।হঠাৎ গতকাল সন্ধ্যা ৫:৩০ মিনিটে চেয়ারম্যান নাজিমুদ্দিন তার চৌকিদার (গ্রাম পুলিশ) দিয়ে আমায় বাড়ী থেকে নির্জন এক স্থানে ডেকে নেয়।আমি সেখানে গিয়ে আরও অনেকেই দেখতে পাই।

সেখানে উপস্থিত ছিল,০২ নং ভোঁপাড়া ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ শহিদুর রহমান চঞ্চল, মাছের আড়ৎদার মোহাম্মদ নবাব, বর্তমান চেয়ারম্যান নাজিমুদ্দিন মন্ডল, প্রধান শিক্ষক মোঃ আফজাল হোসেন ও নবাব উদ্দিনের ছেলে নোবেল।

সবাই মিলে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে ও বিভিন্ন ভাবে প্রাণনাশের হুমকি-ধমকি দিতে থাকে। এক পর্যায়ে নবাবের ছেলেসহ কয়েকজন আমায় এলোপাতাড়ি কিল ঘুষি মারতে থাকে।এরপর নবাবের ছেলে নোবেল তার বাবা নবাবের হাতে থাকা লাঠি দিয়ে আমায় হত্যার উদ্দেশ্যে আঘাত করতে থাকে।আমার আত্মচিৎকারে গ্রামবাসী এগিয়ে এলে তারা পালিয়ে যায়।

ভুক্তভোগী আব্দুর রশিদের পরিবার থানা পুলিশকে খবর দেয় এবং তাকে আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করায়।ভুক্তভোগী পরিবারের দাবি প্রশাসন যেন অতিদ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin