
মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় প্রাইভেটকারের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত এবং দুইজন আহত হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের হাজীগোবিন্দপুর মোড়ে এ মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তির নাম ময়নুল ইসলাম (৩২)। তিনি কালিকাপুর ইউনিয়নের চকগোবিন্দ দহপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে। আহতরা একই গ্রামের আজিবর রহমানের ছেলে জালাল হোসেন (৩৮) ও ইমাজ উদ্দিনের ছেলে বেলাল হোসেন (৪০)। এদের মধ্যে জালাল হোসেনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে হতাহতরা নিয়ামতপুর থেকে নৌকা বাইচ খেলা দেখে একটি মোটরসাইকেলে চড়ে ফেরিঘাট হয়ে নিজ গ্রামে ফিরছিলেন। এসময় তারা উল্লেখিত স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ময়নুল ইসলাম নামে এক মটর সাইকেল অারোহীর মত্যু ঘটে।
এ ব্যাপারে জানতে চাইলে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান, সড়ক দূর্ঘটনায় এক জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।