শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

নৌকা বাইচ খেলা দেখে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় নিহত -১,আহত ২

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৯৮ Time View

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় প্রাইভেটকারের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত এবং দুইজন আহত হয়েছেন।

মঙ্গলবার সন্ধ‍্যা ৭ টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের হাজীগোবিন্দপুর মোড়ে এ মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে।

নিহত ব‍্যক্তির নাম ময়নুল ইসলাম (৩২)। তিনি কালিকাপুর ইউনিয়নের চকগোবিন্দ দহপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে। আহতরা একই গ্রামের আজিবর রহমানের ছেলে জালাল হোসেন (৩৮) ও ইমাজ উদ্দিনের ছেলে বেলাল হোসেন (৪০)। এদের মধ‍্যে জালাল হোসেনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

পুলিশ ও প্রত‍্যক্ষদর্শী সূত্রে জানা গেছে হতাহতরা নিয়ামতপুর থেকে নৌকা বাইচ খেলা দেখে একটি মোটরসাইকেলে চড়ে ফেরিঘাট হয়ে নিজ গ্রামে ফিরছিলেন। এসময় তারা উল্লেখিত স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ময়নুল ইসলাম নামে এক মটর সাইকেল অারোহীর মত‍্যু ঘটে।

এ ব্যাপারে জানতে চাইলে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান, সড়ক দূর্ঘটনায় এক জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin