সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিককে কনডেম সেলে রাখার অভিযোগে লিগ্যাল নোটিশ, ২৪ ঘণ্টার মধ্যে স্থানান্তর না হলে হাইকোর্টে রিট হরিপুরে পরীক্ষায় ফেলকরে ছাত্রের আত্মহত্যা তথ্য অধিদপ্তর শুধু মাইকিং অধিদপ্তরে পরিনত হয়েছে – সাংবাদিকদের একক অধিদপ্তরে রূপান্তরের দাবি সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে কুমিল্লায় বিক্ষোভ-মানববন্ধন, সাগর-রুনী হত্যার বিচারও দাবি ঝিনাইদহে আটক সাংবাদিক অরিত্র কুন্ডুসহ দুই জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি, কনডেম সেলে রাখার অভিযোগ ঝিনাইদহের সাংবাদিক অরিত্র কুন্ডুসহ দুই জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি – জামিন না মঞ্জুর রায়পুরে প্রতারণার অভিযোগে চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশে মামলা – জামিন পেলেন দুই সম্পাদক বন্ধু মিলনমেলা ও স্মৃতিচারণ অনুষ্ঠান

তারাকান্দায় সাত বছরেও টিকেনি প্রেম অভিমানে আত্মহত্যা করলেন প্রেমিক

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ অক্টোবর, ২০২০
  • ৫৯০ Time View

তপু রায়হান রাব্বি, ফুলপুর-তারাকান্দা(ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় প্রেমঘটিত কারণে আত্মহত্যা করেছে এক যুবক।

জানা যায়, উপজেলার ধলীরকান্দা গ্রামের কৃষক শাহজাহানের পুত্র মিজানুর রহমান (২০) গত ৩ অক্টোবর রোজ শনিবার (দিবাগত রাত) আনুমানিক রাত ১.৩০ মিনিটের সময় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
উপস্থিত দর্শনার্থীরা জানান, তারাকান্দা ইউনিয়নের চর গোপিনাথপুর গ্রামের মালীর বাজার এলাকার মোঃ হাতিমের মেয়ে তাহমিনা আক্তারের সাথে দীর্ঘ সাত বছর যাবৎ মিজানের প্রেমের সম্পর্ক ছিল।

একই এলাকার আব্দুস সালাম এর পুত্র আব্দুল গনি’র (৩৪)সাথে ছেলেটির বোনের বিয়ে হয়। বোনের বাড়িতে থাকা ও আসা যাওয়ার সূত্র ধরেই এই প্রেমের সূচনা হয়েছিল। এ বিষয় নিয়ে মেয়ে ও ছেলের পরিবারের মাঝে বেশ কয়েকটি দরবার হয়েছে।

গত পরশুও মালীর বাজার সংলগ্ন মেয়ের বাড়িতে সালিশ দরবার হয়েছে সে কথাও শোনা গেছে কারো কারো মুখে। মেয়েকে ছেলের সাথে বিয়ে দিতে নিষেধ করায় এবং কোন প্রকার যোগাযোগ না রাখতে বলায় হয়তো অভিমানে আত্মহত্যা করেছে বলে এলাকাবাসী অনেকেই ধারণা করছেন।

এ ব্যাপারে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়েরের সাথে কথা বললে তিনি যুবকের আত্মহত্যার কথা ও লাশ উদ্ধার করে থানায় রাখার কথা স্বীকার করেছেন। থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin