শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

ঠাকুরগাঁও বাস মালিক সমিতির নির্বাচনের তারিখ ঘোষণা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ২১১ Time View

মাহামুদ আহসান হাবিব, ঠাকুরগাঁও প্রতিনিধি : আগামী ৫ এপ্রিল ঠাকুরগাঁও জেলা বাস-মিনিবাস, কোচ ও মাইক্রেবাস মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনের তারিখ নির্ধারিত হয়েছে। নির্বাচনের তপশীল ঘোষণা হওয়ায় সমিতির সদস্যদের মাঝে উচ্ছাস দেখা দিয়েছে। নির্বাচনে অংশ গ্রহণের প্রস্ততি নিতে শুরু করেছেন পদ প্রার্থীরা।

নির্বাচন কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদীন মঙ্গলবার দুপুরে ২০২৫-২০২৮ ইং তিন বছর মেয়াদে অনুষ্ঠিতব্য নির্বাচনের তফশীল ঘোষণা করেন।

এসময় তিনি জানান, সমিতির সকল সদস্যদের সম্মতিক্রমে আগামী ৫ এপ্রিল-২০২৫ তারিখে নির্বাচন অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। আগামী ২০মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকশ করা হবে। ২২ হতে ২৪ মার্চ (দুপুর ১টা) পর্যন্ত মনোনয়ন পত্র সংগ্রহ ও দাখিল করা যাবে। ২৪ মার্চতারিখে মনোনয়ন পত্র বাছাই (দুপুর ২টা) এবং ২৫মার্চ প্রার্থী তালিকা প্রকাশ। ২৭ মার্চ দুপুর ১টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার এবং দুুপুর ২ টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। আগামী ৫এপ্রিল শনিবার সকাল ১০টা হতে বিকাল ৪ টা পর্যন্ত সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin