
শহরের বুকে আপনার একটি ছোট্ট ফ্লাট বা বাড়ি। তাকে সাজিয়ে তুলতে চান মনের মতো। ঘরসজ্জায় আসবাবপত্রের পাশাপাশি পর্দার প্রয়োজনীয়তা, সুখী সংসারেরস্বামী-স্ত্রীর সম্পর্কের মতো। যেন একে অপরের পরিপূরক!
অন্দরসজ্জার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় পর্দা নির্বাচন। যদিও বাড়ির অন্দরসাজের প্রায় শেষের দিকে পর্দা লাগানোর কথা ভাবা হয়,কিন্তু এ কাজটির শুরু অনেক আগে থেকেই ভাবুন। ঘরের রং কী হবে কিংবা আসবাব কী রঙের ভিনিয়ার বা ল্যামিনেট দিয়ে ফিনিশ হচ্ছে সেটা মাথায় রেখেই পর্দার রং বাছতে হবে। আবার উল্টো করে ভাবলেও চলে— সে ক্ষেত্রে পর্দার রং অনুযায়ী দেওয়ালের রং বাছতে হয়। আর ঘরকে সুন্দরকরে তোলার জন্যএই রঙের মেলবন্ধন খুবই জরুরি।