
ফুলপুর প্রতিনিধি : ময়মনসিংহের ফুলপুরে অসহায় শাবানাকে আর্থিক অনুদান প্রদান করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ফুলপুর উপজেলা শাখার সাংবাদিকরা। রোববার বিকালে সংগঠনের নিজস্ব আর্থিক তহবিল থেকে শাবানার হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ফুলপুর উপজেলা শাখার সভাপতি মিজানুর রহমান আকন্দ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান রনি, সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হাসান রেজা, সহ-সভাপতি সেলিম রানা, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল হক ইমন, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান রাজন, কোষাধ্যক্ষ বিল্লাল হোসেন ও নির্বাহী সদস্য হাদিয়াতুল ইসলামসহ স্থানীয়রা।
উল্লেখ্য যে, উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের বড় পুটিয়া গ্রামের অসহায় শাবানা অর্থের অভাবে প্রতিবন্ধী স্বামী ও সন্তানদের নিয়ে সংসার চালাতে পারছিলেন না। তাকে সহায়তা প্রদান করায় তিনি সন্তোষ প্রকাশ করেন এবং এ দিয়ে তিনি ছোট্ট একটি দোকান দেবেন বলে জানান।