শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

হরিপুরে পুলিশ হেফাজতে যুবদল নেতার মৃত্যুর সুষ্ঠবিচার দাবিতে যুবদলের মানববন্ধন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ২৩৭ Time View

জহরুল ইসলাম (জীবন) হরিপুর(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের হরিপুরে যুবদলের সদস্য সচিব আকরাম হোসেন(৪০)পুলিশের হেফাজতে মৃত্যুর ঘটনার প্রতিবাদে সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

ময়না তদন্ত শেষে পুলিশ লাশ পরিবারের কাছে হস্তান্তর করলে আজ মঙ্গলবার ৯ এপ্রিল সকাল ১১ টায় মৃতের জানাজা শেষে হরিপুর উপজেলা যুবদলের আয়োজনে মৃতের বাড়ির সামনে পাকা সড়কের উপর সকাল সাড়ে ১১ টায় মানববন্ধন করা হয়েছে।

এতে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-২ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য জেড মর্তুজা চৌধুরী তুলা, জেলা যুবদলের সম্পাদক মাহাবুবুর আলম তুহিন, ঠাকুরগাঁও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, জেলা যুবদল নেতা লিটন, উপজেলা

বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জামাল উদ্দিন, সাবেক সম্পাদক ইসমাইল হোসেন প্রমুখ। উল্লেখ্য যে, গত রবিবার রাতে হরিপুর থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক সহ তাকে থানায় ধরে নিয়ে আসে। সোমবার দুপুরে আসামী ঠাকুরগাঁও জেল হাজতে
পাঠানোর সময় সে অসুস্থ বোধ করলে তৎক্ষনাত থানা পুলিশ চিকিৎসার জন্য তাকে হরিপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin