শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

মান্দায় প্রচেষ্টা সংগঠনের চেয়ারম্যান অাল মামুনের ব্যক্তিগত উদ্যোগে পাবলিক লাইব্রেরীর উদ্বোধন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০
  • ১০৩৫ Time View

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধি:নওগাঁর মান্দায় মাইওয়ান-মিনিষ্টার গ্রুপের এজিএম ও প্রচেষ্টা সংগঠনের চেয়ারম্যান অাল মামুনের ব্যাক্তিগত উদ্যোগে পাবলিক লাইব্রেরীর উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার জলছত্র মোড়ে মৈনম ইউনিয়নের সামাজিক উন্নয়ন ও সেবামূলক অরাজনৈতিক সংগঠন প্রচেষ্টার অায়োজনে অানুষ্ঠানিকভাবে ফিতা কেটে এ লাইব্রেরীর উদ্বোধন, অালোচনা সভা,প্রচেষ্টার পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষনা এবং অামন্ত্রিত সংবাদকর্মীসহ কমিটির সদস্যদেরকে একটি করে ছাতা প্রদান করা হয়।

এসময় মৈনম ইউপি চেয়ারম্যান অালহাজ্ব ইয়াসিন অালী রাজার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন মাইওয়ান-মিনিষ্টার গ্রুপের এজিএম এবং প্রচেষ্টা সংগঠনের চেয়ারম্যান অাল মামুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৈনম ইউনিয়ন অা’লীগের সভাপতি অাফাজ উদ্দিন মন্ডল, সাধারণ সম্পাদক সামন্ত কুমার সরকার,মৈনম বহুমূখী উচ্চ বিদ্যালয় এ্যান্ড কলেজের অধ্যক্ষ অাক্তার হামিদ, ধর্মীয় শিক্ষক মাওলানা অামিনুল ইসলাম, নুরুল মাষ্টার, অাব্দুর রাজ্জাক মাষ্টার ,হানিফ মাষ্টার , বেলাল মাষ্টার ,ব্রজেন্দ্রনাথ মাষ্টার, সাইদুর মেম্বার, মার্সেল মেম্বার, লক্ষণ মেম্বার এবং টুনু প্রমূখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অত্র প্রচেষ্টা সংগঠনের এ্যাডমিন প্যানেলের সদস্য অাল অামিন রানা, রাসেদুজ্জামান, মেহেদী হাসান শান্ত, ইলিয়াস, জয়, বিপ্লব, সাগর,বিদ্যুৎ, শামীম,অাব্দুল মজিদ এবং সৌরভ প্রমূখ।

এছাড়াও মৈনম ইউনিয়ন বিএনপির অাহবায়ক শাহরুল ইসলাম, জলছত্র বাজার বণিক সমিতির সভপতি জুয়েল রানাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin