
মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধি:নওগাঁর মান্দায় মাইওয়ান-মিনিষ্টার গ্রুপের এজিএম ও প্রচেষ্টা সংগঠনের চেয়ারম্যান অাল মামুনের ব্যাক্তিগত উদ্যোগে পাবলিক লাইব্রেরীর উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার জলছত্র মোড়ে মৈনম ইউনিয়নের সামাজিক উন্নয়ন ও সেবামূলক অরাজনৈতিক সংগঠন প্রচেষ্টার অায়োজনে অানুষ্ঠানিকভাবে ফিতা কেটে এ লাইব্রেরীর উদ্বোধন, অালোচনা সভা,প্রচেষ্টার পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষনা এবং অামন্ত্রিত সংবাদকর্মীসহ কমিটির সদস্যদেরকে একটি করে ছাতা প্রদান করা হয়।
এসময় মৈনম ইউপি চেয়ারম্যান অালহাজ্ব ইয়াসিন অালী রাজার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন মাইওয়ান-মিনিষ্টার গ্রুপের এজিএম এবং প্রচেষ্টা সংগঠনের চেয়ারম্যান অাল মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৈনম ইউনিয়ন অা'লীগের সভাপতি অাফাজ উদ্দিন মন্ডল, সাধারণ সম্পাদক সামন্ত কুমার সরকার,মৈনম বহুমূখী উচ্চ বিদ্যালয় এ্যান্ড কলেজের অধ্যক্ষ অাক্তার হামিদ, ধর্মীয় শিক্ষক মাওলানা অামিনুল ইসলাম, নুরুল মাষ্টার, অাব্দুর রাজ্জাক মাষ্টার ,হানিফ মাষ্টার , বেলাল মাষ্টার ,ব্রজেন্দ্রনাথ মাষ্টার, সাইদুর মেম্বার, মার্সেল মেম্বার, লক্ষণ মেম্বার এবং টুনু প্রমূখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অত্র প্রচেষ্টা সংগঠনের এ্যাডমিন প্যানেলের সদস্য অাল অামিন রানা, রাসেদুজ্জামান, মেহেদী হাসান শান্ত, ইলিয়াস, জয়, বিপ্লব, সাগর,বিদ্যুৎ, শামীম,অাব্দুল মজিদ এবং সৌরভ প্রমূখ।
এছাড়াও মৈনম ইউনিয়ন বিএনপির অাহবায়ক শাহরুল ইসলাম, জলছত্র বাজার বণিক সমিতির সভপতি জুয়েল রানাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ আব্বাস উদ্দিন। বার্তা সম্পাদক মুরাদুল আলম (নিশান)