শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

নাশকতার চেষ্টাকালে অস্ত্রসহ ৩১ জন আটক

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ নভেম্বর, ২০২১
  • ৫৮৬ Time View

নজির আহম্মদ, লক্ষ্মীপুরঃ তৃতীয় ধাপের নির্বাচনে লক্ষ্মীপুর পৌরসভা ও ২০টি ইউপিতে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে।

সকাল ৮ থেকে ভোট গ্রহণ শুরু হয়ে একটানা বিকেল ৪টা পর্যন্ত ভোট চলবে। কেন্দ্রে ভোটরদের উপস্থিতি ছিল বেশ চোখে পড়ার মতো। নারী পুুরুষ ভোটাররা তাদের ভোটধিকার প্রয়োগ করছেন।

এদিকে সুষ্ঠ ভোট অনুষ্ঠানে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। ৯ প্লাটুন বিজিবি, ১৮জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, র‌্যাব, পুলিশ সহ আইস শঙ্খলা বাহিনী তৎপর রযেছে। ভোটের আগেই জেলার রামগঞ্জ নির্বাচনী এলাকার মধ্য ভাদুর এলাকা থেকে ৩১ জনকে বিপুল পরিমান অস্ত্রসহ আটক করা হয়। এসময় একটি এলজি, ৪টি চাপাতি, ৯টি ককটেলসহ দের্শীয় আরো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

লক্ষ্মীপুর পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য পুলিশ যেকোন পরিস্থিতি মোকাবেলায় তৎপর রয়েছে। নাশকতার চেষ্টাকালে ৩১জনকে অস্ত্রসহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা সহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জনান পুলিশের এ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin