
নজির আহম্মদ, লক্ষ্মীপুরঃ তৃতীয় ধাপের নির্বাচনে লক্ষ্মীপুর পৌরসভা ও ২০টি ইউপিতে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে।
সকাল ৮ থেকে ভোট গ্রহণ শুরু হয়ে একটানা বিকেল ৪টা পর্যন্ত ভোট চলবে। কেন্দ্রে ভোটরদের উপস্থিতি ছিল বেশ চোখে পড়ার মতো। নারী পুুরুষ ভোটাররা তাদের ভোটধিকার প্রয়োগ করছেন।
এদিকে সুষ্ঠ ভোট অনুষ্ঠানে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। ৯ প্লাটুন বিজিবি, ১৮জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, র্যাব, পুলিশ সহ আইস শঙ্খলা বাহিনী তৎপর রযেছে। ভোটের আগেই জেলার রামগঞ্জ নির্বাচনী এলাকার মধ্য ভাদুর এলাকা থেকে ৩১ জনকে বিপুল পরিমান অস্ত্রসহ আটক করা হয়। এসময় একটি এলজি, ৪টি চাপাতি, ৯টি ককটেলসহ দের্শীয় আরো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
লক্ষ্মীপুর পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য পুলিশ যেকোন পরিস্থিতি মোকাবেলায় তৎপর রয়েছে। নাশকতার চেষ্টাকালে ৩১জনকে অস্ত্রসহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা সহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জনান পুলিশের এ কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশক মোঃ আব্বাস উদ্দিন। বার্তা সম্পাদক মুরাদুল আলম (নিশান)