শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

ময়মনসিংহের “যাত্রী ছাউনী” এখন কার হাতে জিম্মি ক্ষমতাশালী না ব্যবসায়িকদের, এমনি অভিযোগ ভুক্তভোগীদের

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০
  • ৮২২ Time View

তপু রায়হান রাব্বি ফুলপুর (ময়মনসিংহ)প্রতিনিধিঃ ময়মনসিংহের সদর শম্ভুগঞ্জ মোড়ের “যাত্রী ছাউনী” এখন ক্ষমতাশালীদের হাতে জিম্মি এমনি অভিযোগ ভুক্তভোগীদের । সাধারন জনগণ সু-দৃষ্টি কামনা করছেন প্রশাসন ও জনপ্রতিনিধির ।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, বিভিন্ন উপজেলার যাত্রীরা কোথায় একটু ঝড় বৃষ্টির মাঝে বা গাড়ি আশার আগ মুহূর্তে একটু যাত্রী ছাউনীতে নিরাপত্তার সাথে যেন থাকতে পারে দেখে বাংলাদেশ সরকারের পেক্ষাপটে স্থানীয় রাজনৈতিক দলসহ জনপ্রতিনিধিরা এই যাত্রী ছাউনী তৈরি করে দেয় বলে জানি। কিন্তু কয়েক বছর যাবার পর প্রায় ২০০৯-১১ সনে ক্ষমতাশালীদের হাতে জিম্মি হয়ে যায় এই যাত্রী ছাউনী। এখন দেখতেই তো পারছেন যাত্রী ছাউনীতে চলছে ব্যবসা প্রতিষ্ঠান। এতে করে সাধারণ জনগণ কে নানা ভোগান্তির মুখে পরতে হচ্ছে।

ভুক্তভোগীরা জানান, যাত্রী ছাউনী থাকা স্বার্থেও ঝড় বাদলে বৃষ্টির মাঝে আমাদের শরীল সহ জিনিসপত্র (টাইটুবলা) বিজিয়ে উঠতে হয় যানবাহনে। বিজা শরীলে থেকে নানান অসুখের সমুখিন হতে হয়। নানান ছিন্তায় ও চাঁদাবাজের মুখেও পড়তে হয় আমাদের । যদি স্থানীয় জনপ্রতিনিধি না দেখে আমরা কার কাছে বলব আমাদের দুঃখের কথা। যে যাত্রী ছাউনীতে এখন ব্যবসা প্রতিষ্ঠান। আমরা যে একেক জন একেক উপজেলার। আমরা অনেকের কাছে শুনেছি বর্তমান সদরের মেয়র ইকরামুল হক টিটু অনেক ভালো মনের মানুষ। বর্তমান সরকারের হাত দরে উনি ময়মনসিংহের নগরীর নানান উন্নয়ন ও বিভিন্ন সমস্যা সমাধানের কাজ করছে ময়মনসিংহ শহরকে ডিজিটাল শহর হিসাবে সরকারকে উপহার দেবার জন্য। তিনি যদি নির্বাহী ম্যাজেস্ট্রেট ও প্রশাসনকে নিয়ে ক্ষমতাশালীদের হাতে জিম্মি হওয়া যাত্রী ছাউনী জনগণকে ফিরিয়ে দিতো অনেক উপকার হত। আমরা প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছি জনগণের স্বার্থে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin