
তপু রায়হান রাব্বি ফুলপুর (ময়মনসিংহ)প্রতিনিধিঃ ময়মনসিংহের সদর শম্ভুগঞ্জ মোড়ের "যাত্রী ছাউনী" এখন ক্ষমতাশালীদের হাতে জিম্মি এমনি অভিযোগ ভুক্তভোগীদের । সাধারন জনগণ সু-দৃষ্টি কামনা করছেন প্রশাসন ও জনপ্রতিনিধির ।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, বিভিন্ন উপজেলার যাত্রীরা কোথায় একটু ঝড় বৃষ্টির মাঝে বা গাড়ি আশার আগ মুহূর্তে একটু যাত্রী ছাউনীতে নিরাপত্তার সাথে যেন থাকতে পারে দেখে বাংলাদেশ সরকারের পেক্ষাপটে স্থানীয় রাজনৈতিক দলসহ জনপ্রতিনিধিরা এই যাত্রী ছাউনী তৈরি করে দেয় বলে জানি। কিন্তু কয়েক বছর যাবার পর প্রায় ২০০৯-১১ সনে ক্ষমতাশালীদের হাতে জিম্মি হয়ে যায় এই যাত্রী ছাউনী। এখন দেখতেই তো পারছেন যাত্রী ছাউনীতে চলছে ব্যবসা প্রতিষ্ঠান। এতে করে সাধারণ জনগণ কে নানা ভোগান্তির মুখে পরতে হচ্ছে।
ভুক্তভোগীরা জানান, যাত্রী ছাউনী থাকা স্বার্থেও ঝড় বাদলে বৃষ্টির মাঝে আমাদের শরীল সহ জিনিসপত্র (টাইটুবলা) বিজিয়ে উঠতে হয় যানবাহনে। বিজা শরীলে থেকে নানান অসুখের সমুখিন হতে হয়। নানান ছিন্তায় ও চাঁদাবাজের মুখেও পড়তে হয় আমাদের । যদি স্থানীয় জনপ্রতিনিধি না দেখে আমরা কার কাছে বলব আমাদের দুঃখের কথা। যে যাত্রী ছাউনীতে এখন ব্যবসা প্রতিষ্ঠান। আমরা যে একেক জন একেক উপজেলার। আমরা অনেকের কাছে শুনেছি বর্তমান সদরের মেয়র ইকরামুল হক টিটু অনেক ভালো মনের মানুষ। বর্তমান সরকারের হাত দরে উনি ময়মনসিংহের নগরীর নানান উন্নয়ন ও বিভিন্ন সমস্যা সমাধানের কাজ করছে ময়মনসিংহ শহরকে ডিজিটাল শহর হিসাবে সরকারকে উপহার দেবার জন্য। তিনি যদি নির্বাহী ম্যাজেস্ট্রেট ও প্রশাসনকে নিয়ে ক্ষমতাশালীদের হাতে জিম্মি হওয়া যাত্রী ছাউনী জনগণকে ফিরিয়ে দিতো অনেক উপকার হত। আমরা প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছি জনগণের স্বার্থে।
সম্পাদক ও প্রকাশক মোঃ আব্বাস উদ্দিন। বার্তা সম্পাদক মুরাদুল আলম (নিশান)