শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

ফুলপুরে প্রধানমন্ত্রীর খাদ্যবান্ধব কর্মসূচির ৮৪ বস্তা চাল জব্দ, থানায় মামলা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৫১৯ Time View

তপু রায়হান রাব্বি,ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ “শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ” প্রকল্পের আওতাধীন ১০ টাকা কেজির প্রধানমন্ত্রীর খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ কেজি ওজনের ৮৪ বস্তা চাউল ময়মনসিংহের ফুলপুরের এক দোকান থেকে জব্দ করা হয়েছে।

জানা গেছে, ১৩ সেপ্টেম্বর রোজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার সিংহেশ্বর উচ্চ বিদ্যালয় সংলগ্ন বাজারে মোঃ শহিদুল ইসলাম ওরফে শহিদের দোকান থেকে এসব চাল জব্দ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার চাল জব্দের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আড়াই টন চাল জব্দ করে থানায় রাখা হয়েছে। যার দোকান থেকে এসব চাল জব্দ করা হয়েছে তার বিরুদ্ধে একটা মামলা করতে বলেছি। দোকান মালিক শহিদ বর্তমানে পলাতক রয়েছে।

এ বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ রাশেদ হাসান বলেন, শহিদ একজন দোকানদার ও ফরিয়া ব্যবসায়ী। সে কোন ডিলার নয়। আমরা তার বিরুদ্ধে ফুলপুর থানায় ১টি মামলা করা হয়েছে।

ফুলপুর থানার ওসি মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, এ বিষয়ে একটি মামলা হয়েছে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin