
তপু রায়হান রাব্বি,ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ "শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ" প্রকল্পের আওতাধীন ১০ টাকা কেজির প্রধানমন্ত্রীর খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ কেজি ওজনের ৮৪ বস্তা চাউল ময়মনসিংহের ফুলপুরের এক দোকান থেকে জব্দ করা হয়েছে।
জানা গেছে, ১৩ সেপ্টেম্বর রোজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার সিংহেশ্বর উচ্চ বিদ্যালয় সংলগ্ন বাজারে মোঃ শহিদুল ইসলাম ওরফে শহিদের দোকান থেকে এসব চাল জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার চাল জব্দের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আড়াই টন চাল জব্দ করে থানায় রাখা হয়েছে। যার দোকান থেকে এসব চাল জব্দ করা হয়েছে তার বিরুদ্ধে একটা মামলা করতে বলেছি। দোকান মালিক শহিদ বর্তমানে পলাতক রয়েছে।
এ বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ রাশেদ হাসান বলেন, শহিদ একজন দোকানদার ও ফরিয়া ব্যবসায়ী। সে কোন ডিলার নয়। আমরা তার বিরুদ্ধে ফুলপুর থানায় ১টি মামলা করা হয়েছে।
ফুলপুর থানার ওসি মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, এ বিষয়ে একটি মামলা হয়েছে ।
সম্পাদক ও প্রকাশক মোঃ আব্বাস উদ্দিন। বার্তা সম্পাদক মুরাদুল আলম (নিশান)