শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

ভাতার কার্ড ও প্রণোদনা নামে প্রতারণার অভিযোগ উঠেছে আকলিমা আক্তার শিল্পীর বিরুদ্ধে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৯৭ Time View

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ মাননীয় প্রধানমন্ত্রীর প্রণোদনা,বিধবা, বয়স্ক, ভাতার কার্ড করে দিবে বলে এলাকাবাসীর সাথে প্রতারণা করার অভিযোগ উঠেছে আকলিমা আক্তার শিল্পীর বিরুদ্ধে । সরেজমিনে গিয়ে জানা যায় যে, লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ফজলুল হক আমিন বাড়ির মোরশেদ আলমের স্ত্রী আকলিমা আক্তার শিল্পী দীর্ঘদিন থেকে এলাকার নিরীহ, অসহায় মানুষদের সাথে প্রতারণা করে আসছে । এলাকার লোকজন সহজ সরল হওয়ায় তাকে খুব সহজে বিশ্বাস করায় এধরনের প্রতারণা সুযোগ পায়।

এমনি অভিযোগ করেন ভুক্তভোগী ৬নং ওয়ার্ডের বাসিন্দা মনোয়ারা বেগম বলেন, শিল্পী এলাকার লোকজনকে বিধবা ভাতা, ভিজিএফ কার্ড, বসত ঘর নির্মাণ, প্রধানমন্ত্রীর প্রণোদনা এবং, নগদ টাকা নিয়ে দিবে বলে এলাকার যেকোনো ঝামেলাকে পুঁজি করিয়া লোকজন থেকে বিপুল পরিমানে নগদ টাকা আদায় করে নেয়।আর যারা টাকা দিবে না, তাহাদেরকে ডিবি, পুলিশ, র্র্যাব, দিয়ে এলাকার লোকজনকে হয়রানি সহ নানান ধরনের হুমকি ধমকি দিয়ে আসছে ।

এসময় দুলাল চৌকিদার বলেন, শিল্পী এবং শিল্পী ছেলে ইয়াবা ব্যাবসার সাথে জড়িত। হামছাদী ইউনিয়নের একে.এম ফরিদ উদ্দিন বলেন, তার স্বামী একজন পাগল, সে কি ভাবে ১৫- ২০ লক্ষ টাকা দিয়ে বাড়ি করে? এবং, তার বিভিন্ন নামে ব্যাংকে টাকা জমা আছে, শিল্পী,র বিরুদ্ধে কেউ কথা বললে তাকে থানায় ও ডিবি কার্যলয়ে মামলা দিয়ে হয়রানি করে আসছে, আমরা স্থানীয় এলাকাবাসী এ ধরনের জগন্য অত্যাচারী মহিলার বিচারের জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি । আকলিমা আক্তার শিল্পী,র বিচারের দাবিতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সকলে গণসাক্ষরের মতো কর্মসূচিও পালন করেন । এবং, শিল্পী,র বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার বরাবর গত- (২৪/৯/২০ইং তারিখে একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত আকলিমা আক্তার শিল্পী,র কাছে জানতে চাইলে তিনি বলেন,আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে আসছে এলাকার লোকজন।

এ বিষয়ে লক্ষ্মীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শফিকুর রেদোয়ান আরমান শাকিল এর মোটোফোনে একাধিক বার চেষ্টা করেও মতামত নেওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin