রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

হটাৎ পেয়াজের মুল্য আকাশচুম্বী

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৬ Time View

কমলনগর (লক্ষীপুর) প্রতিনিধি : আজ পেয়াজের দাম নিয়ে ব্যবসায়ীদের চমক, কমলনগর উপজেলার হাজির হাট বাজার গুলোতে। কোনো দোকানে ২০০টাকা কোনো দোকানে ২২০টাকা। সংবাদ নিয়ে জানাযায় উপজেলার অন্যান্ন বাজার গুলোতে অনুরূপভাবে অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে পেয়াজের মুল্য বৃদ্ধি করে জনগনকে বিভ্রান্তীতে ফেলছে।কমলনগর উপজেলা হাজির হাট অসাধু ব্যবসায়ীরা পেয়াজের মুল্য নিয়ে এমন কৃত্রিম সংকটের নাটকিয়তা সৃষ্টি করেছে। যা ক্রেতাদের কে চরম বিভ্রান্তিকর পরিস্থিতিতে উপনিত করছে।

বিষয়টি নিয়ে কমলনগর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভুমি (এসি ল্যান্ড)এর সঙ্গে মোবাইল ফোনে কথা বললে তারা জানান, কিছু কিছু অসাধু ব্যাবসায়ীরা কৃত্রিম সংকট সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে, সংবাদ পেয়ে আজ ৯ ডিসেম্বর শনিবার সকাল হতে আমাদের বাজার তদারকি টিম কাজ করছে, ইতিমধ্যে হাজির হাট বাজার সহ কিছু বাজারে কয়েক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। আমাদের বাজার তদারকি টিম উপজেলার প্রত্যেকটি হাট ও বাজার পরিদর্শন করছেন, যেখানেই কৃত্রিম সংকট সৃষ্টি করে পেয়াজের মুল্য বৃদ্ধি কারার সংবাদ পাওয়া যাবে আমাদের টিম তাত্ক্ষণিকভাবে সেখানে গিয়ে ব্যবস্থা গ্রহন করবে।

এদিকে সাধারণ ক্রেতাদের সঙ্গে কথা বললে গ্রামাঞ্চলের নিম্ন আয়ের ক্রেতাগন জানান পেয়াজের মুল্য বৃদ্ধি পাওয়াতে তরকারি কিনতেই হিমসিম খাচ্ছি, এতোদামে পেয়াজ কিনবো কেমনে? এই কৃত্রিম সংকটে অসাধু ব্যবসায়ীদের এই সিন্ডিকেট ভেঙে দ্রুত পেয়াজের মুল্য সহনিয় পর্যায়ে আনার দাবী জানান সাধারণ জনগন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin