
বাগমারার গোয়ালকান্দিতে অবৈধভাবে ফসলি জমিতে পুকুর খনন।
নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী জেলার আওতাভুক্ত কৃষিনির্ভর একটি উপজেলা বাগমারা। কৃষিনির্ভর অত্র উপজেলার বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে ক্রমান্বয়ে ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খনন হয়ে থাকে।
সেই ধারাবাহিকতায় বাগমারার ১৩নং গোয়ালকান্দি ইউনিয়নের গোয়ালকান্দি গ্রামের পশ্চিমপাড়ার দক্ষিণে জশের বিলের একটি অংশে অবৈধভাবে ফসলি জমিতে পুকুর খনন চলছে।
গোয়ালকান্দি গ্রামের অমছের সরদারের পুত্র আলমগীর সরদার ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খনন কার্যক্রম চালাচ্ছে।
৩১শে ডিসেম্বর রোজ শুক্রবার বেলা ১১টায় গোয়ালকান্দি ইউপি সচিব আব্দুল বারিক ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খনন কার্যক্রম বন্ধ করে দেন এ ব্যাপারে তিনি বলেন উপজেলা নির্বাহী অফিসার ফারুক সুফিয়ান এর নির্দেশে পুকুর খনন কার্যক্রম বন্ধ করে দিলাম। আবার যদি গোপনে পুকুর খনন করে তাহলে উপজেলা প্রসাশন আইনগত ব্যবস্থা গ্রহন করবেন।
এ ব্যাপারে গোয়ালকান্দি গ্রামের সচেতন নাগরিক জীবর আলী বলেন, এই ফসলি জমিতে পুকুর খনন করা হলে আমরা সাধারণ কৃষকরা চরম ভোগান্তিতে পড়ব ।
বৃষ্টির পানি নেমে যাওয়ার স্থানগুলো বন্ধ হয়ে যাবে ও পানি জমে যাবে ফলে কৃষকরা কোন প্রকার ফসল চাষাবাদ করতে পারবে না। তাই প্রসাশন এর কাছে আকুল আবেদন এই ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খনন চিরতরে বন্ধ করা হোক।
গোয়ালকান্দি গ্রামের কৃষক সমাজরা বলেন, অত্র স্থানে পুকুর খনন করা হলে কৃষকরা কোন প্রকার ফসল চাষ করতে পারবে না। ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খনন হলে আমরা কৃষকরা চরম ক্ষতিগ্রস্ত হব এই ক্ষতির হাত থেকে উপজেলা প্রসাশন আমদের রক্ষা করবে এই আশাবাদ ব্যক্ত করেন গোয়ালকান্দি গ্রামের কৃষক সমাজ।