
জাকির হোসেন,বানারীপাড়া ; বানারীপাড়ায় পুলিশিং কর্মকান্ডে জনমনে স্বস্তির পাশাপাশি সর্ব বিষয়ে সচেতনতা বৃদ্ধি পেয়েছে। বানারীপাড়া থানা ইনচার্জ মোঃ হেলাল উদ্দিন’র সার্বিক দিক নির্দেশনায় বানারীপাড়া উপজেলার সকল ইউনিয়ন, ওয়ার্ড সহ পৌরসভার সকল ওয়ার্ডে পুলিসিং কর্মকান্ডে দায়িত্ব থাকা অফিসার গন জনসচেতনতা মূলক কর্মকান্ড ধারাবাহিক ভাবে পরিচালনা করে আসছেন।
তারই ধারাবাহিকতায় কমিউনিটিং পুলিশিং ডে উপলক্ষে কবিতা ও গানের প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। ২৮ অক্টোবর বুধবার বেলা ১১টায় বানারীপাড়া সরকারি ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) স্কুল মিলনায়তনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হেলাল উদ্দিন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বানারীপাড়া সরকারি ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) স্কুলের সহকারী প্রধান শিক্ষক আ. রহমান, বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক কল্লোল সরকার, উপ-পরিদর্শক ওসমান গনি ও মাহফুজুর রহমান, বানারীপাড়া প্রেসক্লাব সহ-সভাপতি কে এম শফিকুল আলম জুয়েল, সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন প্রমুখ।