রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর কুলিকনদীতে ডুবে শিশুর মৃত্যু ‎৪৯ বিজিবির অভিযানে ৪৫ লক্ষ টাকার ২টি স্বর্ণের বারসহ আটক-১ ‎বেনাপোল বন্দরে ক্রেনের তার ছিঁড়ে নিহত ১, আহত ১ ‎খুলনায় ভোক্তার অভিযানে ৯ টি প্রতিষ্ঠানকে ২ লক্ষ ৪৭ হাজার টাকা জরিমানা পুলিশ কনস্টেবল নিয়োগ বিষয়ে হরিপুরে জনসচেতনামূলক সভা করলেন ঠাকুরগাঁওয়ের এসপি – বেলাল হোসেন এমপি যেহেতু করেছেন আমার কাছে কাজ বুঝে নিবেন ডা. আব্দুস সালাম এই ঈদে আলোচনায় নির্মাতা নাজমুল ইভানের ‘আউলা বাউলা’ চাঁদপুরে শুটিং করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার শুটিং ইউনিট! শোরসাক পূর্ব পাড়ায় ইট ভাটার অত্যাচার অতিষ্ঠ সাধারন মানুষ প্রকাশ পেলো ফজলুর রহমান বাবু ও তানহা খানের ‘গোয়ালের মাইয়া’

৬ দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে কৃষকদের সমাবেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ৩২১ Time View

মাহামুদ আহসান হাবিব,ঠাকুরগাঁও : “কৃষক বাঁচাও, দেশ বাঁচাও”এই শ্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে ধানের ন্যায্য দর নির্ধারণ, ক্রয় কেন্দ্র চালু সহ ৬ দফা দাবিতে বিক্ষোভ ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ কৃষক সমিতি ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে সোমবার দুপুরে সাধারণ পাঠাগার চত্বর থেকে একটি বিক্ষোভ র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সমবেত হয়।

সেখানে ঘণ্টা ব্যাপী সমাবেশে দাবি গুলো তুলে ধরেন বাংলাদেশ কৃষক সমিতি ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি ইয়াকুব আলী, সাধারণ সম্পাদক মর্তুজা আলী।

সমাবেশে বক্তারা ১৫শ টাকা প্রতিমণ ধানের দর নির্ধারণ, ইউনিয়ন পর্যায়ে ক্রয় কেন্দ্র চালু, সরকারি আবাসন প্রকল্পের ঘর প্রদানে বৈষম্য দূর করা, দখলকৃত খাস জমি উদ্ধার, কৃষি উপকরণের দাম কমানোসহ ৬দফা দাবি তুলে ধরেন। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান দেন কৃষক নেতারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin