শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

৪তলা স্কুল ভবন উদ্বোধন ও বিদায় অনুষ্ঠান

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ নভেম্বর, ২০২১
  • ৬৪৩ Time View

নজির আহম্মদ,লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুরে ২ কোটি ৫১ লাখ টাকা ব্যয়ে মোহাম্মদ উল্যাহ উচ্চ বিদ্যালয়ের ৪তলা বিশিষ্ট নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (৬ নভেম্বর) দুপুরে প্রধান অতিথি হিসেবে নবনির্মিত এ ভবন উদ্বোধন করেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স মা-মনি এন্টার স্কুল ভবনটির নির্মাণ কাজ করেন।

এ উপলক্ষে বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ দূর্নীতি দমন কমিশনের পরিচালক (তদন্ত) সৈয়দ ইকবাল হোসেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও লক্ষ্মীপুর জেলা পরিষদের সদস্য সাখাওয়াত হোসেন আরিফের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষানুরাগী ও সমাজসেবক রোটারিয়ান রফিকুল হায়দার চৌধুরী, জেলা শিক্ষা অফিসার আব্দুল মতিন, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবি কামরুল হোসেন কিরন, সদর থানা আওয়ামী লীগ প্রস্তুতি কমিটির আহবায়ক হুমায়ুন কবির পাটওয়ারী, ইউপি চেয়ারম্যান মীর শাহ আলম, এমরান হোসেন নান্নু, আওয়ামী লীগ নেতা সৈয়দ আবুল কাশেম, দালাল বাজার এনকে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওলিয়ার রহমান, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুর আলম মোহন, প্রমুখ।

অনুষ্ঠান শেষে এসএসসি পরিক্ষার্থীদের জন্য দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এসময় শিক্ষার্থী, অভিবাবকসহ শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin