শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

হরিপুরে হলুদ চাষে ঝুঁকেছেন কৃষক

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ২৮৯ Time View
oppo_18

হরিপুর,ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় গত বছরের চেয়ে এ বছর হলুদের চাষাবাদ ৫ হেক্টর বৃদ্ধি পেয়েছে। হরিপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, গত বছর এ উপজেলায় ২৫ হেক্টর জমিতে হলুদের চাষাবাদ হয়েছিল এ বছর তা ছাড়িয়ে আবাদ হয়েছে ৩০ হেক্টর। এতে গত বছরের চেয়ে এ বছর ৫ হেক্টর জমিতে হলুদের চাষ বৃদ্ধি পেয়েছে। হলুদের ফলন ও দাম ভালো পাওয়ায় হরিপুর উপজেলায় কৃষক হলুদের চাষাবাদে আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ৮০ দশকে কৃষক ব্যাপক হারে হলুদের চাষাবাদ হতো। কিন্ত ওই সময়ে হলুদের দাম না থাকায় ধীদে ধীরে হলুদের চাষাবাদ থেকে মুখ ফিরিয়ে নেয় কৃষক। তবে দেশে এখন বাণিজ্যিক ভাবে হলুদের চাহিদা বাড়ছে। বাজারে দামও ভালো পাওয়ায় হলুদ চাষে আগ্রহী হয়ে উঠেছেন কৃষকরা।

উপজেলার হলুদ চাষী কৃষক সাগর বলেন, এক সময় হলুদের চাহিদা এবং দামও ছিল না তাই আমি হলুদ চাষ করতাম না। বাজার থেকেই কিনে চাহিদা মেটাতাম। বাজারে এখন হলুদর চাহিদা ও দাম বাড়ছে। আমি এবার ৪০ শতক জমিতে হলুদের চাষ করেছি। এখন পর্যন্ত খরচ হয়েছে প্রায় ১৪ হাজার টাকা। আশা করি ভালো ফলন পাব। মুদি দোকান্দার জুয়েল বলেন, বর্তমান বাজারে শুকনো হলুদের সুটি ২শ’ টাকা কেজি এবং হলদের গুঁড়া ২শ’৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। হরিপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রুবেল হুসেন বলেন, আবাদি ও অনাবাদি এবং প্রতিত জমিসহ ৩০ হেক্টর জমিতে হলুদের চাষ হয়েছে।

গত বছর চাষ হয়েছিল ২৫ হেক্টর। এ বছর তা ছাড়িয়ে আবাদ হয়েছে ৩০ হেক্টর। হলুদ ফসলের আয়ুকাল এক বছর। বেলে দোআঁশ ও ছায়া যুক্ত জমিতে হলুদের চাষ ভালো হয়। হলুদের জাদভেদে প্রতি হেক্টর জমিতে ফলন হতে পারে ২০ টন। বর্তমান বাজারে হলুদের দাম ও চাহিদা বাড়ায় এ উপজেলায় হলুদের চাষাবাদ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin