শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

হরিপুরে ভূমি ও গৃহহীনের মাঝে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ জুন, ২০২১
  • ৫৬৫ Time View

মোঃজহরুল ইসলাম (জীবন ) হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি : আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় দ্বিতীয় পর্যায়ে ৫৩ হাজার ৩৪০ পরিবারকে দুই শতক জমির মালিকানাসহ সেমিপাকা ঘর উপহার দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০ই জুন রবিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের ৪৫৯টি উপজেলায় ভূমি ও গৃহহীন মানুষের হাতে জমির দলিল ও ঘরের চাবি তুলে দেন তিনি।

এ উপলক্ষে ঠাকুগাঁওয়ের হরিপুর উপজেলায় রোববার সকাল সাড়ে ১০টার সময় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ জিয়াউল হাসান মুকুল।

এসময় আরও উপস্থিতি ছিলেন, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা নগেন কুমার পাল, বীরমুক্তিযোদ্ধা বুলবুল তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম পুষ্প, অধ্যক্ষ সৈইদুর রহমান, ওসি তদন্ত আমিরুল ইসলাম, হরিপুর প্রেসক্লাবের সভাপতি সফিকুল ইসলাম সুজা চৌধুরী, উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম আলমগীর, হরিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমজাদ আলী, হরিপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আবু সালেহ মুসা, সাংবাদিক জসিম উদ্দীন ইতি, জহিরুল ইসলাম (জীবন), ওয়াসিম, রাগীব আহসান রাজু, সুজন ও ৬ ইউনিয়নের চেয়ারম্যানগনসহ উপজেলার সকল কর্মকর্তা – কর্মচারী এবং সুবিধাভোগীগণ উপস্থিতি ছিলেন। উপজেলার অসহায়, ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ৪০০টি সেমিপাকা ঘর দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin