শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

হরিপুরে প্রাথীর নির্বাচনী অফিস ভাংচুড় আহত-৬

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ৫৩০ Time View

মো জহরুল ইসলাম ( জীবন) হরিপুর(ঠাকুরগাও)প্রতিনিধি : ঠাকুরগাওয়ের হরিপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এক স্বতন্ত্র প্রার্থীর একটি প্রাইভেট কার ও ৪টি মোটর সাইকেল সহ নির্বাচনী অফিস ভাংচুড়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১০ টার দিকে উপজেলার তোররা বাজারে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নির্বাচনী প্রচারণা নিয়ে হরিপুর সদর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম ( চশমা মার্কা) ও নজরুল ইসলামের ( ঘোড়া মার্কা) সমর্থকদের মধ্যে রাত ৯ টার দিকে দক্ষিন তোররা গ্রামে মারামারি হয়। এ সময় চেয়ারম্যান প্রার্থী রফিকুলের নিজস্ব প্রাইভেট কার ও ৪ টি মোরসাইকেল ভাংচুড় করা হয়। আহত হয় ৬ জন। এর জেরে ঐ দিন রাতেই তোররা বাজারে রফিকুলের নির্বাচনী অফিস ভাংচুড়ের ঘটনা ঘটে। বিক্ষুব্ধরা চেয়ার, টেবিল ভাংচুড় করা সহ নির্বাচনী পোষ্টা ছিড়ে ফেলে। আহতদের মধ্যে দুইজনকে হরিপুর হাসপাতালে ভর্তি করা হয়। অন্যরা প্রাথমিক চিকিৎসা নেয়। হাসপাতালে ভর্তি হওয়া দুজনকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। থানা পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

চেয়ারম্যান প্রার্থী রফিকুলের দাবি, প্রতিদন্ডী প্রার্থী নজরুলের লোক জন তোররা গ্রামে তার নির্বাচনী বৈঠকে হামলা করে গাড়ি ভাংচুড় করে এবং কর্মী সমর্থকদের মারপিট করে জখম করে। পরে তারা আবার তোররা বাজারে রফিকুলের নির্বাচনী অফিসে হামলা চালিয়ে ভাংচুড় চালায়।

এদিকে প্রতিপক্ষের উপর হামলা প্রসঙ্গে চেয়ারম্যান প্রার্থী।নজরুল ইসলাম বলেন, তার লোকজন কারো উপর হামলা করেনি বা কারো অফিস ভাংচুড় করেনি। নিজেরাই ঘটনা ঘটিয়ে আমার উপর দোষ চাপানোর চেষ্টা করা হচ্ছে।
হরিপুর থানার ওসি তাজুল ইসলাম বলেন, এ বিষয়ে থানায় এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ১১ নভেম্বর উপজেলার ছয়টি ইউনিয়নে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin