শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

হরিপুরে জেলা বিএনপি‘র সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ নূরুল ইসলামের ইন্তেকাল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ২৩০ Time View

জহুরুল ইসলাম (জীবন) হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলা বিএনপি‘র সহ-সভাপতি, হরিপুর সরকারি মোসলেমউদ্দি কলেজের প্রতিষ্ঠাতা সাবেক অধ্যক্ষ, হরিপুর উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান, হরিপুর কেন্দ্রীয় ঈদগাঁ ময়দানের সভাপতি,কালিগঞ্জ হাফিজিয়া মাদ্রাসা ও হরিপুর এতিম খানার সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ ও বর্ষীয়ান রাজনীতিবিদ, ক্রিড়া,সাহিত্য, ও সাংস্কৃতিক অঙ্গনের কিংবদন্তি হরিপুর উপজেলা বিএনপি‘র উপদেষ্টা কমিটির সদস্য আলহাজ্ব মোঃ নূরুল ইসলাম (৭৫) রবিবার (১৭ আগষ্ট) সকাল সাড়ে ৭ টায় বার্ধক্য জনিত কারণে তাঁর নিজ বাসভবনে ইন্তেকাল করেন ( ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজেউন)। সোমবার (১৮ আগষ্ট) সকাল ১১ টায় বকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাঁর জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন কার্য্য সম্পন্ন করা হয়। মৃত্যু কালে তিনি স্ত্রী,দুই কন্যা, নাতি-নাতনি ও আত্বীয় স্বজন সহ অসংক্ষ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দূঃখ প্রকাশ সহ তাঁর রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর জানাজায় জেলা বিএনপি‘র সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, জামায়াতের কেন্দ্রীয় সদস্য মাওলানা আব্দুল হাকিম, ঠাকুরগাঁও-২ এর সাবেক সংসদ সদস্য জেড মতুর্জা চৌধুরী তুলা,ঠাকুরগাঁও-৩ এর সাবেক সংসদ সদস্য জাহেদুল ইসলাম, সরকারি মোসলেমউদ্দি কলেজের অধ্যক্ষ সৈয়দুর রহমান, হরিপুর বিএনপি‘র সভপতি জামাল উদ্দিন, সম্পাদক আবু তাহের,সাবেক সভাপতি প্রভাষক করিমুল হক সহ সকলেই শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। এ ছারাও তাঁর জানাজায় ঠাকুরগাঁও, হরিপুর, রানীশংকৈল, বালিয়াডাঙ্গী ও পীরগঞ্জ উপজেলার সকল রাজনৈতিক দলের নেতা-কর্মী সহ সর্বস্তরের অসংখ্য মানুষ অংশগ্রহন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin