শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

হরিপুরে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১৩২ Time View

জহুরুল ইসলাম (জীবন) হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁও হরিপুরে কৃষিকে আধুনিক ও টেকসই পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই কৃষক ও অংশিজনদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) সকাল সাড়ে ১১টায় হরিপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মডেল মসজিদের হল রুমে সভা অনুষ্ঠিত হয়। পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে সভাপত্বি করেন হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা চন্দন কর।

পার্টনার কংগ্রেসে সভায় কীটনাশক মুক্ত কৃষি আবাদ, আধুনিক কৃষি প্রযুক্তি ব‍্যবহার, বাণিজ্যিক চাষাবাদ এবং কৃষকদের দক্ষতা বৃদ্ধির বিষয়ে প্রধান অথিতি হিবেরে বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক (উদ্যান) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঠাকুরগাঁও এর জাহাঙ্গীর আলম। সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল বাইন, উপজেলা সমবায় অফিসার সোহানুজ্জামান, এমপির প্রতিনিধি মাসুদ রানা, বিএনপিন সভাপতি জামাল উদ্দিন, সম্পাদক আবুতাহের, ব্যাবসায়ী ও বিএনপির সহসভাপতি রফিকুল ইসলাম ও জেলা বিএনপির সদস্য আবুল কাশেম প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহিনুর ইসলাম। কৃষকদের উদ্দেশে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন অতিরিক্ত কৃষি অফিসার মানুশ কুমার। সভা সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার তৌহিদই খুদা। পার্টনার কংগ্রেস সভায় উপজেলার ৬টি ইউনিয়নের শতাধিক কৃষক-কৃষাণীসহ রাজনৈতিক নেত্রীবর্গ, কৃষি অফিসের কর্মচারীগণ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin