
জহরুল ইসলাম( জীবন) হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
পুলিশি জনতার-জনতাই পুলিশ মুজিব বর্ষের মূলমন্ত্র কমিউনিটি পুলিশিং সর্বত্র, এই প্রতিপাদ্য কে সামনে রেখে সারাদেশের ন্যায় হরিপুর উপজেলা কমিউনিটি পুলিশিং – ডে অনুষ্ঠিত হয়েছে।
৩০শে অক্টোবর শনিবার সকাল ১১ টায় হরিপুর থানা পুলিশের আয়োজনে থানা ক্যাম্পাস চত্ত্বরে কমিউনিটি পুলিশিং–ডে এর সভাপতিত্ব করেন আফজাল হুসেন। তার সভাপতিত্ত্বে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ জিয়াউল হাসান মুকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল করিম, মোসলেম উদ্দিন ডিগ্রী কলেজের অধ্যক্ষ সৈয়দুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম পুষ্প, সাবেক ইউপি চেয়ারম্যান বদরুল ইসলাম। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, হরিপুর থানা অফিসার ইনচার্জ মোঃ তাজুল ইসলাম, হরিপুর থানা তদন্ত অফিসার মোঃ আমিরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি নগেন কুমার পাল, হরিপুর প্রেসক্লাবের সহ-সভাপতি নগেন্দ্র রাম দাস, সাধারণ সম্পাদক আব্দুর রসিদ, সাংবাদিক রাগীব আহসান রাজু, সুজন, ও জান্নাত আরা, দেলোয়ার হোসেন প্রমুখ।