শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

হরিপুরকে লাল-সবুজ নগরী নির্মাণে অক্সিজেনের কৃষ্ণচূড়া বাতায়ন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ৪০৬ Time View

মো জহুরুল ইসলাম (জীবন) হরিপুর – ঠাকুরগাঁও প্রতিনিধি :হরিপুর উপজেলার স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “অক্সিজেন” আজ সকাল ১০ টায় হরিপুর উপজেলার দেহট্র – বীরগড় হাইয়ে সড়ক, বটতলী বাজার, উপজেলা পরিষদ, শেখ রাসেল মিনি স্টেডিয়াম সহ হরিপুরের বিভিন্ন বাজার ও প্রতিষ্ঠানের মূল ফটকে কৃষ্ণচূড়া বাতায়ন করেছে। এই বৃক্ষরোপণে পৃষ্ঠপোষকতায় ছিলেন বাংলাদেশের প্রথম পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস, আইএফআইসি ব্যাংক, হরিপুর।

সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ মোজাহেদুর ইসলাম ইমন জানান, অক্সিজেনের যে কয়েকটি মিশন রয়েছে তারমধ্যে মিশন লাল সবুজ-২০৩০ অন্যতম। একটি স্নিগ্ধ সকাল। প্রথম প্রহরের প্রথম আলোক রশ্মির আভায় কৃষ্ণচূড়ার গাঢ় সবুজ পাতা থেকে নুইয়ে পড়ছে শিশির কণা। আর ওদিকে সূর্যকিরণে লালে লাল হয়ে রক্তবর্ণ প্রগাঢ় হচ্ছে ডালে ফুটে থাকা রক্তিম কৃষ্ণচূড়া ফুল। গারো সবুজের মাঝে রক্তাক্ত লাল। এ যেন বাংলার পতাকার প্রাকৃতিক অবয়ব। এমন সকাল আমাদের ‘অক্সিজেন’ এর সাফল্য গাঁথা। যে সকালে আমরা বাংলার আবহে অবগাহন করতে করি, বাংলাকে খুঁজে পাই। এমন সকালই তো আমাদের স্বপ্ন ছিল। সেই স্বপ্নের সারথি হয়ে আমৃত্যু অবধি চলার বাসনা আমাদের।

একটি উন্মুক্ত প্রান্তরের মধ্যভাগ চিরে চলে গেছে একটি মেঠো পথ। আর সেই মেঠো পথের দু’ধারে ডাগর হয়ে উঠেছে কৃষ্ণচূড়ার গাছ। এমন বেশ কয়েকটি সড়ক, উঠান, প্রাঙ্গন আমাদের সফলতার গল্পের প্রধান উপাখ্যান। আবার মৌসুম কালে যখন এই ফুলে ভরা গাছগুলো সবুজ-লালে পরিসজ্জিত হয় তখনই আমাদের সেই গল্পে অলংকার যুক্ত হয়ে যোগ করে নতুন মাত্রা।

বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন করেন হরিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ জিয়াউল হাসান মুকুল, বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মোতাহারা পারভীন সুমি ও আইএফআইসি ব্যাংক, হরিপুর এর ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin