শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

স্বাধীনতা বিরোধী শক্তি আর ফ্যাসিবাদী সহযোগীর মিলনে গণতন্ত্র পরিপুষ্ট হবেনা….ঠাকুরগাঁওয়ে শামসুজ্জামান দুদু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ১৪৮ Time View

মাহামুদ আহসান হাবিব, ঠাকুরগাঁও প্রতিনিধি : স্বাধীনতা বিরোধী শক্তি আর ফ্যাসিবাদী সহযোগীর মিলনে গণতন্ত্র পরিপুষ্ট হবেনা বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও জেলা বিএনপির আয়োজনে জেলা শিল্পকলা অডিটোরিয়ামে সাংগঠনিক সভায় এসে এসব মন্তব্য করেন তিনি।

জামায়াত-চরমোনাইয়ের একত্রিত হওয়ার বিষয়ে দুদু বলেন,রাজনৈতিক মেরুকরণে ও গণতন্ত্রের প্রশ্নে সবাই সবার অবস্থান থেকে আগামী নির্বাচনকে মোকাবেলা করতে চাই। স্বাধীনতা বিরোধী রাজনৈতিক দল হিসেবে যারা সিলমারা,৭১ সালে পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছে এমন একটি দল। যারা গত ১৬ বছর শেখ হাসিনার অবৈধ নির্বাচনকে বৈধতা দিয়েছে এমন একটি রাজনৈতিক দলের মেরুকরণে গণতন্ত্র পরিপুষ্ট হবেনা।

সেনাবাহিনী-জামায়াতের দেশপ্রেম প্রসঙ্গে শামসুজ্জামান দুদু বলেন,৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনী এবং জামায়াত দেশপ্রেমিক বলেছিল। হঠাৎ করে এমন বক্তব্য সে কথা মনে করিয়ে দেয় পাকিস্তনি ধারা থেকে বেরিয়ে আসতে পেরেছে কি। এটি আগে পরিস্কার করলে ভালো হত।

বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, বিএনপি সবসময় নির্বাচনের জন্যে প্রস্তুত। আমরা ১৪ সাল থেকে একটি অংশগ্রহণ মূলক নির্বাচনের জন্য কাজ করে আসছি। আমরা জনগণের উপর নির্ভরশীল রাজনৈতিক দল। আমরা খুবই আশাবাদী যেকোন সময় নির্বাচন হলে বিএনপি ও জাতীয়বাদী শক্তি ভালো করবে।

পরে তিনি জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেন। সভায় জাতীয়তাবাদী দল বিএনপির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, আমিনুল ইসলাম, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin