
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি : সরকারি ত্রাণ বিতরণে অনিয়ম, সরকারি খাল ইজারা প্রদান, মাদক গ্রহণ, কাজ নাকরে টাকা উত্তোলন সহ নানান অনিয়মের অভিযোগে ফেনী জেলার সোনাগাজী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (সাবেক সোনাগাজী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক) সামছুল আরফিনকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়।
স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের উপসচিব ইফতেখার আহমদ চৌধুরী ৬ অক্টোবর বিকেলে এই বিষয়ে লিখিত আদেশ জারী করেছেন।
সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা অজিত দেব সোনাগাজী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল আরফিনকে সাময়িক বরখাস্ত করার সত্যতা নিশ্চিত করেছেন।