শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

সোনাগাজীর মুহুরী প্রজেক্ট এলাকার ভূমিদস্যূ কে এই সোলেমান!

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৬৩ Time View

নিজস্ব প্রতিনিধি : সোনাগাজীর মুহুরী প্রজেক্টে পানি উন্নয়ন বোর্ড থেকে সরকারি মৎস্য প্রকল্পের জন্য ইজারাকৃত জায়গা জবরদখল করে গাছ লাগাচ্ছে কথিত মেজর সোলেমান নামে এক ভুমিদস্যু।

তার জন্মস্থল আহমদপুর গ্রামে অনুসন্ধানে জানা যায়, তার পরিবারের তারা ৪ ভাই এক বোনের মধ্যে ৩ ভাই মুক্তিযুদ্ধকালীন সময়ে সরাসরি রাজাকার বাহিনীতে ছিলো। সে নিজেকে কথিত মেজর দাবি করলেও তার বিতর্কিত কর্মকাণ্ডে সাধারণ মানুষ অতিষ্ঠ। সে সোনাগাজীর চর শাহাপুর, চর খোয়াজ, থাক খোয়াজের লামছি মোজায় নিরীহ ভুমি মালিকদের শতশত একর ভুমি সহ পানি উন্নয়ন বোর্ডের জমি, মৎস্য বিভাগের জমি, সরকারি খাসজমি, মসজিদের জমি জবরদখল সহ বিভিন্ন কারসাজি করে শতশত একর জমির মালিক দখলদার হয়ে আছে।

মৎস্য বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক এক জুনিয়র কর্মকর্তা জানান- তাদের ১ একর জায়গা দখল করে আছে সোলেমান।

সোলেমান চর সোনাপুর তার নানার বাড়ীর হাজী জাফর আলী জামে মসজিদের ২০০১ সাল পরবর্তী সময় থেকে দীর্ঘদিন সভাপতির দায়িত্বে থাকা অবস্থায় মসজিদের প্রায় ১ একর জমি দখল করে দিঘী খনন করেন। আজ পর্যন্ত জায়গা বুঝিয়ে দেয় নাই- এমন অভিযোগ তার নানার বাড়ীর এক নিকট আত্মীয় করেছে।

তার পালিত শিকারী কুকুর গুলো মানুষের গরু ছাগল হাঁস মুরগী খেয়ে পেলে, তার কাছে অভিযোগ দিলে কোন প্রতিকার পাওয়া যায়না। তার কর্মকাণ্ডের প্রতিবাদ করলে মিথ্যা মামলা হামলার শিকার হতে হয়।

সরেজমিন অনুসন্ধানে দেখা যায়, নিরীহ কৃষকদের ফসলাদি আনা-নেওয়ার রাস্তা বন্ধ করে গেট নির্মাণ ও গাছ লাগাচ্ছে এই ভূমিদস্যু সোলেমান। তার এসব অন্যায়ের বিরুদ্ধে সবাই সোচ্চার হয়ে প্রতিবাদ করার সময় হয়েছে, শীঘ্রই তার ভূমি দখলের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি সহ সাংবাদিক সম্মেলন করার প্রস্তুতি নিচ্ছে স্থানীয় জনসাধারণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin