শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

সোনাগাজীর চরমজলিশপুরে সরকারি ভাতা বই বিতরণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৬৮৬ Time View

গাজী মোহাম্মদ হানিফ, সোনাগাজী (ফেনী) : “শেখ হাসিনার দর্শন, সব মানুষের উন্নয়ন” এই শ্লোগানকে ধারণ করে সোনাগাজী উপজেলা সমাজসেবা কার্যালয় ও ইউনিয়ন পরিষদের উদ্যোগে ১নং চরমজলিশপুর ইউনিয়নে বয়স্ক, বিধবা, স্বামী নিগৃহীতা মহিলা ও প্রতিবন্ধীদের ১২৫ জনকে ভাতা বই বিতরণ করা হয়।

২৮ সেপ্টেম্বর সোমবার দুপুরে সোনাগাজীর চরমজলিশপুর ইউনিয়ন পরিষদে ভাতা বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন।

উপজেলা নির্বাহী অফিসার অজিত দেব’র সভাপতিত্ব ও ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি শামসুল হক মাস্টারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সোনাগাজীর সমাজসেবা কর্মকর্তা নাসির উদ্দিন, চরমজলিশপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ হোসেন, ইউনিয়ন আ’লীগের সভাপতি নুর নবী মাস্টার।

এইসময় চরমজলিশপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক, উপজেলা ছাত্রলীগ নেতা সাখাওয়াত হোসেন ফাহাদ, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সেন্টু সহ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ছাত্রলীগ ও ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin