শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

সোনাগাজীতে সাংবাদিকের ওপর হামলা :প্রধান আসামি গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ১৩৮ Time View

ফেনী প্রতিনিধি : ফেনীর সোনাগাজীতে যুগান্তর প্রতিনিধি আবদুর রহিম’র উপর হামলার ঘটনায় প্রধান আসামি মফিজুর রহমান (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার দুপুরে ফেনী শহরের এসএসকে রোডস্থ মাইশা টাওয়ারের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ফেনী মডেল থানার ওসি মর্ম শিংহ ত্রিপুরা। ধৃত মফিজ সোনাগাজী উপজেলা যুবদলের সদস্য ও উপজেলার সফরপুর গ্রামের বলি বাড়ির মনির আহম্মদের ছেলে।

এর আগে, ৭ নভেম্বর বিকাল ৫টার দিকে মুহুরী নদীর সোনাগাজীর আমিরাবাদ অংশে অবৈধভাবে বালু উত্তোলনের ছবি ও ভিডিও করেন যুগান্তর প্রতিনিধি আবদুর রহিম।

এক পর্যায়ে বালু উত্তোলনকারি উপজেলা যুবদলের সদস্য মফিজুল হক, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক ফখরুদ্দিন ফারুক, আমিরাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাফর রুবেল ও ইউনিয়ন যুবদলের সদস্য মোহাম্মদ সুমনসহ তাদের সহযোগীরা বাদামতলি বাজারে সাংবাদিক রহিমের মোবাইল ছিনিয়ে নিয়ে তাকে পিটিয়ে হত্যার চেষ্টা করে।

এঘটনায় পরদিন ওই চারজনসহ আরো অজ্ঞাত ৮জনের নামে মামলা দায়ের করেন আবদুর রহিম

সোনাগাজী মডেল থানার ওসি কামরুজ্জামান জানান, এছাড়াও ধৃত মফিজুর রহমানের বিরুদ্ধে সোনাগাজী থানায় কয়েকটি মামলা রয়েছে। রবিবার বিকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অপর তিন আসামি পলাতক রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin