রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

সোনাগাজীতে শিল্পকলি সাংস্কৃতিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ২৯৩ Time View

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি : ফেনীর সোনাগাজীতে বর্ণাঢ্য আয়োজনে শিল্পকলি সাংস্কৃতিক কেন্দ্রের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। আয়োজনের মধ্যে ছিলো চিত্রাংকন প্রতিযোগিতা, তবলা লহরা প্রদর্শনী, গান, কবিতা আবৃত্তি, নৃত্য প্রদর্শনী, কেক কাটা ও স্মৃতিচারণ ইত্যাদি। 

২৭ জানুয়ারি (শনিবার) সকালে প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠান উদ্বোধন করেন সোনাগাজীর উপজেলা চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান, পৌরসভার মেয়র এড.রফিকুল ইসলাম খোকন, সহকারি কমিশনার (ভূমি) অনিক চৌধুরী, এনায়েত উল্লাহ মহিলা কলেজের প্রভাষক জান্নাতুল ফেরদৌস মিতা, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি নুর আলম মিস্টার, জাতীয় কবিতা পরিষদের ফেনী জেলা সভাপতি কবি ইকবাল চৌধুরী, মোরশেদ আলম প্রিন্স প্রমুখ। 

শিল্পকলি সাংস্কৃতিক কেন্দ্রের প্রতিষ্ঠাতা নুরুল আমিন পলাশের সভাপতিত্বে ও ইকবাল হোসাইনের সঞ্চালনায় এসময় সংগীত পরিবেশন করেন শিল্পকলির সংগীত শিল্পী ফারিহা আনজুম হৃদি, তবলা শিক্ষক মেহেদী হাসান নাহিদ, নৃত্য শিক্ষক হরি প্রিয়া শর্মা লিসা, চিত্রাংকন শিক্ষক অন্তর সহ বিভিন্ন পর্যায়ের শিল্পীরা। 

এসময় কবি সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মী, শিক্ষক ও সাংবাদিক সহ বিভিন্ন পেশাজীবি ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin